আল মামুন | ০৩:২১ পিএম, ২০২১-১২-০৯
পাল্টে যাচ্ছে সমীকরণ। সকলের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পঞ্চম ধাপের নির্বাচনের খাগড়াছড়ি সদরের পাঁচ ইউপি নির্বাচনে নৌকার মাঝি হওয়ায় পাল্টে গেছে অনেকের কল্পনার। এবার এই নির্বাচনে এসেছে নতুন ও পুরাতন মূখ। এই নির্বাচনে ৫ ইউপিতে দীর্ঘ সময় প্রতিক্ষার পর নৌকার মাঝি হতে পেরে স্বস্তিতে আছে আওয়ামীলীগ মনোনিত নৌকার মাঝিরাও।
কর্ম দক্ষতায় নিজেদের অবস্থান সৃষ্টিকারীরা পেয়েছে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন। হয়েছেন নৌকার মাঝি হওয়ার যোগ্যতা। ফলে বাস্তবতা আর কল্পনায় দেখা মিলেছে ব্যবধান। এদিকে-ঘোষণা তফসিল অনুযায়ী আগামী মাসে ৫ জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে খাগড়াছড়ি সদর উপজেলার পাঁচ ইউনিয়ন পরিষদের নির্বাচন।
পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে খাগড়াছড়ি সদর উপজেলার চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে বর্তমান সরকার দল বাংলাদেশ আওয়ামীলীগ। গত রবিবার (৫ ডিসেম্বর ২০২১) বিকেলে গণভবনে মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডেও মূলতবি সভায় তাদের নাম চুড়ান্ত করেন।
সোমবার (৬ ডিসেম্বর ২১) চেয়ারম্যান পদে তাদের নাম প্রকাশ করে সংগঠনটি। এতে-১নং খাগড়াছড়ি ইউনিয়নে জ্ঞান দত্ত ত্রিপুরা,২নং কমলছড়ি ইউনিয়নে সাউপ্রু মারমা,৩নং গোলাবাড়ি ইউনিয়নে উল্লাস ত্রিপুরা, ৪নং পেরাছড়া ইউনিয়নে তপন বিকাশ ত্রিপুরা ও ৫নং ভাইবোনছড়া ইউয়িনে পরিমল ত্রিপুরাকে নৌকার মাঝি হিসেবে মনোনয়ন দেওয়া হয়।
৩নং গোলাবাড়ি ইউপিতে দ্বিতীয় বার মেম্বার হয়েছেন উল্লাস ত্রিপুরা বলেন,এবার তাকে চেয়ারম্যান মনোনয়ন দিয়েছে দল। জানান, তিনি দুই মেম্বার ছিলেন। আগের চেয়ে এখন অনেক বড় দায়িত্ব বাড়বে। নির্বাচিত হলে তিনি সকলের আশা-প্রত্যাশা পুরণের সাথে সাথে সম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখার মধ্য দিয়ে এলাকাবাসীর উন্নয়নে নিজেকে নিবেদীত রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে বাংলাদেশ আওয়ামীলীগের খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামকে শহর,শহরকে মেগা সিটিতে রুপান্তরিত করতে কাজ করে যাচ্ছে। সে ভিশন বাস্তবায়নে নৌকার বিকল্প নেই। তাই দল-মত নির্বিশেষে সকলকে মূল্যবান ভোট দিয়ে নৌকার প্রার্থীদের জয়যুক্ত করার অনুরোধ জানান।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited