নানিয়ারচর প্রতিনিধি | ০৬:১৫ পিএম, ২০২১-১২-১০
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২নং নানিয়ারচর সদর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডঃ দর্শন চাকমা ঝন্টুর নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে রাঙামাটির নানিয়ারচর বাজারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচনী অফিস উদ্বোধন করেন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর।
এসময় উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ঝিল্লোল মজুমদারের সঞ্চালনায় মতবিনিময় সভায়, রাঙামাটি জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সন্তোষ কুমার চাকমা, সাংগঠনিক সম্পাদক মোঃ জমির উদ্দীন জমির, দপ্তর সম্পাদক মোঃ রফিক তালুকদার, নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা ত্রিদীব কান্তি দাশ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ আব্দুল ওহাব হাওলাদার, ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আনসার আলীসহ নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মুছা মাতব্বর বলেন, উপজেলাবাসীর দীর্ঘদিনের দাবি নানিয়ারচর সেতু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পূরন করেছেন। বিদ্যুতের সাব ষ্টেশন ও নানিয়ারচর-লংগদু উন্নত সড়ক হচ্ছে। আমি আশা করি নানিয়ারচরে উন্নয়নমূলক কাজ অব্যাহত রাখতে আপনারা নৌকা প্রতীকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জননেতা দিপংকর তালুকদারের হাতকে শক্তিশালী করবেন।
এসময় আওয়ামী লীগ নেতারা বলেন, আসন্ন নির্বাচনে অংশগ্রহণে আমরা যোগ্য প্রার্থী মনোনীত করেছি। ইউনিয়ন পর্যায়ের সকল সুযোগ-সুবিধার সুষম বন্টন সুনিশ্চিত করতে এড. দর্শন চাকমাকে মনোনীত করা হয়েছে।
দর্শন চাকমা চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার শান্তি সম্প্রতির উন্নয়ন হবে এবং নানিয়ারচর ইউনিয়ন কে আমরা একটি মডেল ইউনিয়ন হিসেবে রুপান্তর করতে পারবো।
এর আগে মুসা মাতব্বর বুড়িঘাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল ওহাব এর নির্বাচনী অফিস উদ্বোধন করেন। বুড়িঘাট ইউনিয়নের ২নং ইসলামপুর এলাকার বউ বাজার এলাকায় এই অফিস উদ্বোধন করা হয়।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited