কাপ্তাই প্রতিনিধি | ০৬:৪৭ এএম, ২০২২-০৩-১০
কাপ্তাই থানা পুলিশ অভিযান চালিয়ে চোলাই মদ ও গাঁজাসহ ১ব্যক্তিকে আটক করেছে। মঙ্গলবার উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের বারঘোনিয়া কয়লার ডিপো তালুকদার পাড়া ব্রীজ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে কাপ্তাই থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই ফারুক আহমেদ পাটওয়ারী, এএসআই মোঃ ইখতিয়ার হোসেন, এএসআই আরিফুর রহমানসহ পুলিশ সদস্যরা ঐদিন রাত প্রায় ১১টায় বারঘোনিয়া কয়লার ডিপো তালুকদার পাড়া সংলগ্ন ব্রীজ এলাকায় অভিযান চালায়।
এসময় ঐ এলাকার কেপিএমের পরিত্যক্ত ঘরের সামনে থেকে ১২ লিটার চোলাই মদ ও ২০ পুরিয়া গাঁজাসহ এনামুল হক ফয়জুল ইসলাম (প্রকাশ) (৪০) কে আটক করা হয়। তাকে বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানার ওসি মোঃ জসিম উদ্দিন জানান।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited