নিজস্ব প্রতিবেদক | ০৭:১০ এএম, ২০২২-০৩-১০
জনস্থানকে নারীবান্ধব ও নিরাপদ করার মাধ্যমে নারীর পথচলায় করণীয় বিষয়ে রাঙামাটির গণমাধ্যমকর্মীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “নারীর চলার পথ নিরাপদ করতে আমি সচেষ্ট, আপনি?”স্লোগান নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় জনবহুল স্থান গুলোতে যাতে নারীরা নির্বিঘেœ চলাচল করতে পারে সেজন্য গণমাধ্যমে এই সম্পর্কিত প্রতিবেদন প্রকাশ করার আহবান জানানো হয়।
মঙ্গলবার (৮ মার্চ) সকালে আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউট (আরপিটিাই) এর সম্মেলন কক্ষে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এর তারুণ্যের প্লাটফর্ম ইয়াং বাংলা, ইউএনডিপি এর মানবাধিকার কর্মসূচী এবং জাতীয় মানবাধিকার কমিশনের সহযোগিতায় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন জীবন ইয়ুথ ফাউন্ডেশন নারীর প্রতি সহিংসতা প্রতিরােধে সচেতনতা মূলক ক্যাম্পেইনের আওতায় এই আলোচনা সভার আয়োজন করে। জীবন ইয়ুথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাজিদ-বিন-জাহিদ (মিকি) এর সভাপতিত্বে বক্তব্য রাখেন তরুণদের প্রতিনিধি পলি ত্রিপুরা ও শুভ মন্ডল।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল এবং বিশেষ অতিথি হিসেবে রাঙামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক উপস্থিত ছিলেন। এছাড়াও রাঙামাটি জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত থেকে বক্তব্য রেখেছেন।
এসময় বক্তারা বলেন, জনস্থানসহ অন্যান্য জায়গায় নারী ও কন্যা শিশুদের উপর যৌন হয়রানি ও নানাবিধ যৌন সহিংসতা বাংলাদেশ এমনকি বিশ্বের অনেক সভ্য দেশেও নিত্য দিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কোভিড-১৯ মহামারীর সময়টাতে নারীরা সামাজিক যোগাযোগ মাধ্যেমও নানা ধরনের নিপীড়ন এবং যৌন হয়রানি বা সহিংসতার শিকার হচ্ছে। যা নারীর পূর্ণ সম্ভাবনা এবং জীবেনর সর্বক্ষেত্রে অংশগ্রহণকে বাধাগ্রহস্ত করেছে। নারীর অপ্রতিরোধ্য অগ্রযাত্রাকে রুখে দিতে এসব ঘটনাগুলোই প্রধান অন্তরায়।
আলোচনা সভা থেকে দেশের সকল স্থানে নারীদের চলাচলের স্থান সমূহকে নিরাপদ করার জন্য সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়।
নারী সহিংসতা শিকার হলে তাদের নাম ও পরিচয় এবং ছবি প্রকাশে রাষ্ট্রের নির্দেশনা অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে। এছাড়াও পার্বত্য রাঙামাটির মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য যেন রক্ষা করা হয় এতে লেখনিতে তথ্য উপাত্ত তুলে ধরার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে গণমাধ্যমকর্মীদের বিশেষভাবে অনুরোধ করা হয়।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited