আলমগীর মানিক | ১২:৪১ এএম, ২০২২-০৩-১২
অবশেষে চারদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শুক্রবার বিকেলে মারা গেছে রনজিত নামের এক বিদ্যুত শ্রমিক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলায় গত মঙ্গলবার বিকেলে রাঙামাটির ঘাগড়ার বগাপাড়ায় ১১ কেভি লাইনের তারের সাথে জড়িয়ে শরীর ঝলসে গুরুত্বর আহত হয়েছিলো রনজিত।
পেশায় শ্রমিক রনজিত বিদ্যুতের অনিয়মিত শ্রমিক হিসেবে কাজ করতো বলে নিশ্চিত করেছেন কাউখালী বিদ্যুত অফিসের আবাসিক প্রকৌশলী লাহুরি খান। জানাগেছে, ঘাগড়া এলাকার বগাপাড়ায় অফিস থেকে অনুমতি নিয়ে শার্টডাউন করে ১১ হাজার কেভির খুটি লাইনে মেরামত কাজ করছিলো অনিয়মিত শ্রমিক রনজিত।
বিকেলে কাজ করা অবস্থায় কোনো প্রকার সতর্কবার্তা ছাড়াই লাইনটি চালু করে দেয় সংশ্লিষ্ট্য কর্তৃপক্ষ। এসময় সাথে সাথেই ১১ কেভি লাইনের তারে জড়িয়ে গুরুত্বর আহত রনজিত। ঘটনার পরপরই তাকে উদ্ধার করে স্থানীয়দের সহযোগিতায় রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে আসে বিদ্যুত বিভাগের লোকজন। কিন্তু বিদ্যুতের শকে শরীরের অর্ধেকাংশে চামড়া ঝলসে গিয়ে গুরুত্বর আহতাবস্থায় উন্নত চিকিৎসার জন্য রনজিতকে চট্টগ্রাম মেডিকেলের বার্ণ ইউনিটে রেফার্ড করা হয়।
মঙ্গলবার রাত থেকে সেখানে চিকিৎসাধীন রনজিত শুক্রবার বিকেলে মারাগেছে বলে বিদ্যুত বিভাগের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। বিষয়টি নিয়ে বেশ চাঞ্চল্য সৃষ্টি হওয়ায় বিদ্যুত বিভাগের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করে উদ্বর্তন কর্তৃপক্ষের নিকট নোটশীট প্রদান করা হয়েছে এবং তদন্ত কাজ চলমান রয়েছে বলে প্রতিবেদককে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট এলার্কা দায়িত্বশীল কর্মকর্তা কাউখালী বিদ্যুতের আবাসিক প্রকৌশলী লাহুরী খান।
ঘাগড়ার দায়িত্বে থাকা বিদ্যুতের কর্মচারি মঙ্গলমনি চাকমা জানিয়েছেন, অফিসের সাথে কথা বলেই ১১ কেভি লাইনে কাজ করতে উঠেছিলো উক্ত রনজিত। সেসময় সে কাজ করা অবস্থায় কোনো প্রকার সংকেত ছাড়াই শার্টডাউনকৃত লাইন চালু করে দিলে সাথে সাথেই রনজিত ইলেকট্রিক শর্টে গুরুত্বর আহত হয়।
এদিকে মাত্র আট মাস আগে এই একই ধরনের শার্টডাউন চলাকালীন সময়ে ভূলে ১১ কেভি লাইন চালু করলে কর্মরত অনিয়মিত শ্রমিক ফরহাদ নির্মমভাবে ঝলসে গুরুত্বর আহত হয়েছিলো। তারও আগে রাঙামাটি শহরের দেবাশীষ নগরের মূল সড়কের বিদ্যুতের খুটিতে কাজ করার সময় ১১ কেভি লাইনে হুক লাগিয়ে কাজ করার সময় আকস্মিকভাবে লাইন চালু করলে বাপ্পী নামের অনিয়মিত এক শ্রমিক ১১ কেভি লাইনে শক থেকে ৩০ ফুট নীচে পড়ে একদিন পরেই মারা যায়।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited