নিজস্ব প্রতিবেদক | ০১:২৬ পিএম, ২০২২-০৩-২০
॥ নিজস্ব প্রতিবেদক ॥
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সারা দেরে ন্যায় রাঙামাটিতেও নিম্ন আয়ের পরিবারের কাছে সাশ্রয়ী মূল্যে টিসিবি’র পণ্য বিক্রি শুরু হয়েছে। প্রথম ধাপে ৫নং ওয়ার্ডে প্রায় ১২শ পরিবারে কাছে ২লিঃ সয়াবিন, ২ কেজি ডাল ও ২ কেজি চিনির প্যাকেজ বিক্রি করা হয়।
রোববার সকালে আসামবস্তি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দিপংকর তালুকদার এমপি।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিন, সাবেক প্যানেল মেয়র ও ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জামাল উদ্দীন, ৫নং ওয়ার্ড কাউন্সিলর বাচিং মারমা, কোতয়ালী থানা ওসি কবির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
এ সময় দিপংকর তালুকদার বলেন, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি ও আসন্ন মাহের রমজানে প্রধানমন্ত্রী দেশের নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
ইতিমধ্যে রাঙামাটির নিম্ন আয়ের ৮৭ হাজার ৩৪০ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। আজ প্রায় ১২শ পরিবারের মাঝে টিসিবি পণ্য বিক্রয় করা হবে। পর্যায়ক্রমে বাকিদের মাঝেও এ পণ্য বিক্রয় করা হবে।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited