নিজস্ব প্রতিবেদক | ০২:১৮ পিএম, ২০২২-০৩-২২
রাঙামাটিতে জয় ত্রিপুরা হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ত্রিপুরা স্টুডেন্ট’স ফোরামের উদ্যোগে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। পাঁচদিন পার হলেও এখনো পর্যন্ত কোনো অপরাধীদের ধরতে না পারায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি হতাশা প্রকাশ করেন বক্তারা।
এ সময় উপস্থিত ছিলেন, ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সাবেক সভাপতি স্মৃতি বিকাশ ত্রিপুরা, সাবেক সাধারণ সম্পাদক ঝিনুক ত্রিপুরা, বালুখালী ইউনিয়নের মহিলা মেম্বার জীবনশ্রী ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের সাবেক সভাপতি শুক্লা ত্রিপুরা, কিল্লা মুড়া ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রূপায়ন ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের রাঙামাটি জেলা সভাপতি উর্মি ত্রিপুরাসহ অন্যান্যরা।
বক্তারা আরো বলেন, রাঙামাটিতে এর আগে হত্যাকান্ডের মতো অনেক ঘটনা ঘটেছে। কিন্তু এর একটাও সুষ্ঠু তদন্ত হয়নি। আইনশৃঙ্খলা বাহিনী কাছে অনুরোধ জয় ত্রিপুরা হত্যাকারীদের আইনের আওতায় এনে শাস্তি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেন, রাঙামাটিবাসী আপনাদের মনে রাখবে। হত্যাকারীরা এখনো বেশিদূর যেতে পারেনি। যদি আসামীরা গ্রেফতার না হয় তাহলে লাগাতার কর্মসূচী পালনের জন্য সকল সম্পদায়ের প্রতি আহ্বান জানান বক্তারা।
গত বৃহস্পতিবার (১৭ মার্চ) রাত আনুমানিক আড়াইটায় রাঙামাটির সদর হাসপাতাল এলাকায় দূর্বৃত্তের ছুরির আঘাতে জয় ত্রিপুরা নিহত হন। জয় ত্রিপুরা রাঙামাটি সদর উপজেলা ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক ছিলেন। দীর্ঘ সময় পার হয়ে গেলেও এখনো পর্যন্ত কোনো অপরাধীকে ধরতে পারেনি পুলিশ।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited