কাউখালী প্রতিনিধি | ১২:২৪ এএম, ২০২২-০৩-৩০
॥ কাউখালী প্রতিনিধি ॥
কাউখালী উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধি ফাইজার টিকা এবং বুস্টার (৩য়) ডোজ টিকা নেওয়ার জন্য ভীড় জমাচ্ছে সর্বস্তরের মানুষ। সোমবার উপজেলা সদর গেস্ট হাউজের টিকা কেন্দ্রে ছাত্র ছাত্রী ও সাধারণ মানুষের ব্যাপক ভিড় লক্ষ করা গেছে।
কাউখালী উপজেলা স্বাস্থ্য বিভাগের ব্যাবস্থাপনায় উপজেলার মোট আটটি কেন্দ্রে ছাত্র ছাত্রীদের মাঝে ফাইজার টিকা দুই হাজার পাচশত জন এবং সাধারণ মানুষ ( বয়স্ক) লোকদের মাঝে ৩ য় ডোজ টিকা এক হাজার পাঁচশত জন কে প্রদান করা হবে বলে জানান উপজেলা স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য পরিদর্শক টিটু দেওয়ান।
উপজেলা সদর গেস্ট হাউজে উপজেলার বিভিন্ন এলাকার শতশত বিভিন্ন শ্রেণি পেশার লোকজন এবং উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের সরকার ঘোষিত এই টিকা নেওয়ার জন্য সারি বদ্ধ হয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
অপরদিকে উপজেলার বিভিন্ন এলাকা হতে আসা অনেক লোকজন প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে লাইনে দাঁড়িয়ে থেকে পরে টিকা না নিয়ে বাড়ি ফিরে চলে যেতে দেখা যায়। আবার অনেকে প্রচন্ড গরম উপেক্ষা করে ৩ য় ডোজ টিকা নিয়ে স্বস্তিতে বাড়ি ফিরে যেতে দেখা যায়।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited