নানিয়ারচর প্রতিনিধি | ০৫:১৭ পিএম, ২০২২-০৩-৩০
॥ নানিয়ারচর প্রতিনিধি ॥
রাঙামাটির নানিয়ারচরে নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বারদের সাথে মত বিনিময় সভা করেছে নানিয়ারচর জোন (১০বীর)।
বুধবার সকালে উপজেলা পরিষদ হল রুমে নানিয়ারচর জোন কমান্ডার এসএম রুবাইয়াত হুসাইন (পিএসসি)'র সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা, নির্বাহী অফিসার ফজলুর রহমান, ভাইস চেয়ারম্যান নুর জামাল হাওলাদার, অফিসার ইনচার্জ সুজন হালদার, ২নং নানিয়ারচর ইউপি চেয়ারম্যান বাপ্পি চাকমা, বন্দুকভাঙা ইউপি চেয়ারম্যান অমর চাকমা, কুতুকছড়ি প্যানেল চেয়ারম্যান পদ্ম কুমার চাকমা, সাবেক্ষ্যং ইউপি প্যানেল চেয়ারম্যান উত্তমপ্রিয় চাকমাসহ নানিয়ারচর জোনের দায়িত্বরত ৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ আসনের ইউপি সদস্যগণ উপস্থিত ছিনেন।
বক্তব্যে জোন কমান্ডার বলেন, আপনাদের সকলের আন্তরিকতায় ৬ষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। আপনারা জনগনের প্রতিনিধি। জনগণের উন্নয়নে আপনারা কাজ করে যাবেন। অস্ত্রবাজি, চাঁদাবাজি ও প্রাণ নাশের হুমকি দিয়ে পার পাওয়া যাবেনা। আপনাদের যে কোন সহযোগিতায় নানিয়ারচর জোন আপনাদের পাশে থাকবে।
নির্বাহী অফিসার ফজলুর রহমান জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, আপনারা এখন জনগণের সেবক। সঠিকভাবে দায়িত্ব পালন করে জনগণের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করবেন। সকল প্রকার তথ্য দিয়ে প্রশাসন কে সহযোগিতা করবেন। নানিয়ারচর উপজেলা প্রশাসন আপনাদের পাশে থাকবে।
এসময় জোন কমান্ডার নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সাথে মুক্ত আলোচনা করেন। আলোচনায় ইউপি চেয়ারম্যান ও সদস্যরা এলাকার নানাবিধ সমস্যা উত্থাপন করলে জোন কমান্ডার, নির্বাহী অফিসার ও উপজেলা চেয়ারম্যান এসব সমস্যা সমাধানে জনপ্রতিনিধিদের প্রতি আশ্বাস প্রদান করেন।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited