নুরুল কবির | ০৫:৪২ পিএম, ২০২২-০৪-০৪
অবশেষে র্যাবের জালে আটকা পড়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৪নং ওয়ার্ডের মেম্বার মো” কামাল উদ্দিন। এসময় তার কাছ থেকে ৪০হাজার পিচ নিষিদ্ধ ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়েছে র্যাব।
রোরবার রাতে র্যাব-১৫ এর কক্সবাজার ব্যাটালিয়ানের একটি অভিযানিক দল ঘুমধুম থেকে তাকে আটক করে। আটককৃত কামাল উদ্দিনকে নিয়ে এলাকায় দীর্ঘদিন মাদক সম্পৃক্ততা আলোচনা-সমালোচনা চলে আসছিল। অবশেষে সেই জনপ্রতিনিধি মাদক নিয়ে আটক হওয়ায় এলাকায় নানা গুঞ্জন চলছে। কামাল উদ্দিন ঘুমধুম ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ছিলেন।
এই বিষয়ে কক্সবাজার র্যাবের সহকারী পুলিশ সুপার (আইন ও মিডিয়া) মোঃ বিল্লাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী ঘুমধুম ইউনিয়নের মধ্যম পাড়ায় কামাল উদ্দিনের বসত বাড়ীতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়। র্যাবের কাছে তথ্য ছিল একজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রয়ের জন্য ওই এলাকায় অবস্থান করছিল।
অভিযানকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে সে পালানোর চেষ্টা করে। পরে উপস্থিত সাক্ষীদের সামনে আটককৃত কামাল উদ্দিনের হেফাজতে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ৪০হাজার পিস ইয়াবা পাওয়া যায়। তার বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
এদিকে আসামীকে থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) টান্টু সাহা। র্যাব কর্তৃক উদ্ধারকৃত ইয়াবা গণনা করা হচ্ছিল বলে জানান তিনি।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited