বান্দরবান প্রতিনিধি | ০৪:৩৪ পিএম, ২০২২-০৪-০৫
নাইক্ষ্যংছড়ি-১১বিজিবির অভিযানে ১৯ হাজার নিষিদ্ধ ইয়াবাসহ আটক-১। নাইক্ষ্যংছড়ির উপজেলার সদর ইউনিয়নের আশারতলীর জামছড়ি এলাকায় বিজিবি এর অভিযানে ইয়াবাসহ একজনকে আটক করে।বিজিবি সূত্রে জানা যায় সোমবার রাতে বিজিবি এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের আশারতলীর জামছড়ি এলাকায় সম্ভাব্য চোরাচালানী আগমন পথে ফাঁদ পেতে থাকে।
গোপন সংবাদে ভিত্তিতে এক মাদক ব্যবসায়ী মায়ানমার ইয়াবা ব্যবসায়ীর নিকট হতে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে বাংলাদেশে নিয়ে আসার সময় বিজিবি টহল দলের নিকটবর্তী স্থানে পৌঁছালে বিজিবির উপস্থিতি বুঝতে পেরে পলায়নরত অবস্থায় টহল দল আসামীকে আটক করে।
জিজ্ঞসাবাদে আটককৃত ব্যক্তি তার আঃ শুকুর (৩০), পিতা-সৈয়দ হোসেন, গ্রাম-জামছড়ি, পোষ্ট-চাকঢালা, থানা-নাইক্ষ্যংছড়ি, জেলা-বান্দরবান বলে জানায়। উক্ত সময়ে উপস্থিত জনতার সম্মুখে আটককৃত ব্যক্তির হেফাজতে থাকা সাদা শপিংব্যাগ তল্লাশী করা হলে সর্বমোট ১৯,০৪২ (উনিশ হাজার বিয়াল্লিশ) পিস ইয়াবা পাওয়া যায়। ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর জন্য বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
এদিকে বিজিবির অভিযানে আটককৃত ইয়াবাসহ আসামি নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করে মামলা দায়েরের বিষয়টিনাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ টান্টু সাহা নিশ্চিত করেছেন।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited