নিজস্ব প্রতিবেদক | ১২:৫২ এএম, ২০২২-০৪-০৬
খাগড়াছড়িতে দুই শতাধিক হতদরিদ্রকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার (৫ এপ্রিল ২০২২) উক্ত মেডিক্যাল ক্যাম্পেইনে বাঙ্গালি এবং উপজাতীয় জনগোষ্ঠীর লোকজন চিকিৎসা সেবায় গ্রহণ করেন।
খাগড়াছড়ি সদর জোন জেলা সদর উপজেলার ধল্যাপাড়া ইউনিসেফ বিদ্যালয় মাঠে আলুটিলা সাবজোন এ মেডিক্যাল ক্যাম্পেইনের আয়োজন করে।
মেডিক্যাল ক্যাম্পেইনে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি রিজিয়নের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিএসপি,এনডিসি,পিএসসি, খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্নেল সাইফুল ইসলাম সুমন,পিএসসি, রিজিয়নের স্টাফ অফিসার (জিটু আই) মেজর মোহাম্মদ জাহিদ হাসান,ক্যাপ্টেন রাফিদ-ই-মাওলা সাকিব আলুটিলা সাবজোন কমান্ডার, বিশেষজ্ঞ ডাক্তার, এমডিএসসহ কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন এ ধরণের মেডিক্যাল ক্যাম্পেইন গরীব অসহায় মানুষের মাঝে নিয়মিত পরিচালিত হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী প্রতিনিয়ত পার্বত্য এ অঞ্চলের জন মানুষের পাশে আছে এবং এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এছাড়াও খাগড়াছড়ি রিজিয়ন এর দায়িত্বপূর্ণ এলাকায় মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনার জন্য স্থানীয় জনগণ নিরাপত্তা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানান।
এ নিয়ে খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্নেল সাইফুল ইসলাম সুমন, পিএসসি জানান, চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। পাহাড়ে দুস্থ ও গরীব অসহায় মানুষের চিকিৎসা সেবা প্রদানে খাগড়াছড়ি সদর জোন নিয়মিত মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও সদর জোন কর্তৃক ২০৩ পদাতিক ব্রিগেডের তত্ত্ববাবধানে এ ধরনের পদক্ষেপ চলমান থাকবে বলে তিনি জানান।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited