বিলাইছড়ি প্রতিনিধি | ০১:০৭ পিএম, ২০২২-০৪-০৬
॥ বিলাইছড়ি প্রতিনিধি ॥
"সবাই মিলে খেলা করি, মাদক মুক্ত দেশ গড়ি"-এই প্রতিপাদ্যে বিলাইছড়িতে আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ এপ্রিল) উপজেলা ক্রীড়া সংস্থা'র আয়োজনে- প্রশাসনের সহযোগিতায় একটি র্যালি বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, উপজেলা স্বাস্থ্য বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা.অভিক কুমার বড়ুয়া, থানা পরিদর্শক মো.রউফ খান এবং ১ নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ ১ নং ওয়ার্ডের মেম্বার মোঃওমর ফারুক ও গণ্যমান্য ব্যক্তি বর্গসহ ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও দীঘলছড়ি আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুদর্শন বড়ুয়া(ঝন্টু)।
এ সময় বক্তারা, মাদক পরিহার করে খেলাধুলায় মনোযোগী হয়ে যুব সমাজকে কাজে লাগিয়ে একটি উন্নত সমৃদ্ধশালী দেশ গড়ে আহ্বান জানান।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited