নিজস্ব প্রতিবেদক | ১২:২৪ এএম, ২০২২-০৪-০৭
অস্বাভাবিক একটি শিশুর জন্ম হয়েছে, আর সেটি ছিলো কি তার অপরাধ? যেই হাসপাতালে জন্ম সেই হাসপাতালেই নবজাতককে ফেলে চলে গেলো তার জন্মদাতা পিতা মাতা। এমন ঘটনাটি ঘটেছে কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৮ মার্চ বিলাইছড়ি উপজেলার ৩নং ফারুয়া ইউনিয়নের ধোপাছড়ি গ্রাম থেকে এক উপজাতী দম্পতি হাসপাতালে আসে এবং সন্তান সম্ভবা স্ত্রীকে হাসপাতালে ভর্তি করেন। একইদিন রাত প্রায় ৯টা ৩০ মিনিটে সিজারিয়ানের মাধ্যমে জন্ম হলো এক শিশু পুত্রের। কিন্তু জন্মের পর দেখা যায় তার মাথা অস্বাভাবিক মোটা, ঠোঁট আর তালু কাটা। চিকিৎসা বিদ্যার ভাষায় যাকে বলা হয় হাইড্রোক্যাফালাস, ক্লেপ্ট লিফ ও ক্লেপ্ট পেলেট।
এদিকে শিশুটির এমন অস্বাভাবিক জন্মের পর পরই শিশুটিকে হাসপাতালের শিশু কেয়ারে রাখা হলেও শিশুটির পিতা মাতা অবস্থার কথা শুনে একটি বারের জন্যও তাকে দেখতে আসেনি বলে জানা যায়। শুধু তাই নয়, শিশুটিকে নিতে তারা অস্বীকৃতি জানিয়ে দেয় হাসপাতাল কতৃপক্ষকে। সর্বশেষ গত ১ এপ্রিল শিশুটির জন্মদাতা পিতামাতা তাকে হাসপাতালে রেখে চলে গেছে বলে জানা গেছে।
তবে এ অবস্থায় মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে কর্মরত বিদেশী চিকিৎসক টিমের সদস্যরা। তারা এসে বাচ্চাটির অবস্থা দেখে তার দায়িত্ব নিবেন বলে জানিয়েছেন।
হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং জানান, অত্র হাসপাতালের চিকিৎসক মেডিসিন বিশেষজ্ঞ আমেরিকার চিকিৎসক ডাঃ এলিজাবেথের তত্ত্বাবধানে বর্তমানে শিশুটির চিকিৎসা কার্যক্রম চলছে। এছাড়া তিনি আরো বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে ইতিমধ্যে শিশুটির অপারেশনের জন্য পরীক্ষা নীরিক্ষা করা হয়েছে। রিপোর্ট হাতে আসলেই শিশুটির অপারেশনের ব্যবস্থা করা হবে। এটা একটি জটিল অপারেশন। তবে তিন মাসের আগে এই চিকিৎসা শুরু করা সম্ভব নয়। তারা আশা করেন, অপারেশনের পর শিশুটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারবে।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited