বিলাইছড়ি প্রতিনিধি | ০৯:৩৫ পিএম, ২০২২-০৪-০৮
॥ বিলাইছড়ি প্রতিনিধি ॥
রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় চাঁদের গাড়ি উল্টে শীতাংঙ্গ মুনি তঞ্চঙ্গ্যা (৫৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫জন।
শুক্রবার (০৮এপ্রিল) দুপুরে দুর্গম ফারুয়া ইউনিয়নের তাড়াছড়ি বৌদ্ধ বিহারের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন-তালেম মুনি তঞ্চঙ্গ্যা,সুশীলো তঞ্চঙ্গ্যা, কানংগ তঞ্চঙ্গ্যা, ক্যপতি মারমা এবং রিপন তঞ্চঙ্গ্যা। তবে আহত আরেকজনের নাম জানা যায়নি। আহতরা সকলে তাংখুতাং এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে- শুক্রবার দুপুরে কালাম নামে এক বিস্কুট কোম্পানির মালবাহী চাঁদের গাড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের ফারুয়া বাজার এলাকা হতে তাংখুতাং যাওয়ার পথে তাড়াছড়ি বৌদ্ধ বিহারের সুউচ্চ পাহাড় অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি হঠাৎ উল্টে গিয়ে পাহাড়ের নিচে থাকা পথচারীর উপর পড়লে ঘটনাস্থলে শীতাংঙ্গ মুনি তঞ্চঙ্গ্যা মারা যান। এতে আরও পাঁচ পথচারী আহত হন।
ফারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন-আহত ব্যক্তিদের দেখতে হাসপাতালে ছুটে যান তিনি এবং তাদের পরিবারের সকলের প্রতি শোক ও সমবেদনা জানান। বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- নিহত ব্যক্তির মরদেহটি তাদের স্বজনরা নিয়ে গেছে। যেহেতেু এলাকাটি দুর্গম। তাই মুঠোফোনে সব খবর নিচ্ছি। আহত অন্যান্যরা পাশ্ববর্তী উপজেলা কাপ্তাইয়ের চন্দ্রঘোনা খ্রিস্টান মিশনারী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited