নিজস্ব প্রতিবেদক | ০২:৩৫ পিএম, ২০২২-০৪-১০
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা বলেন, দীর্ঘ ২৫ বছর পার হয়ে গেলেও এখনো পর্যন্ত পার্বত্য চুক্তি বাস্তবায়িত হয়নি।
পাহাড়ে জুম্ম জাতি গোষ্ঠীর নিরাপদ জীবন ও সংস্কৃতি রক্ষার জন্য পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হয়ে ছিল কিন্তু আজ দীর্ঘ সময় অতিক্রান্ত হয়ে গেলেও পার্বত্য চুক্তি বাস্তবায়ন হয়নি। নানাবিধ প্রতিকুল পরিবেশে পার্বত্য অঞ্চলের জুম্ম জাতিগোষ্ঠীকে অস্বস্থিকর জীবন অতিবাহিত করতে হচ্ছে।
রবিবার সকালে (১০ এপ্রিল) রাঙামাটিতে পাহাড়িদের ঐতিহ্যবাহী বিজু, সাংগ্রাই, বৈসুক, বিহু, বিষু ও সাংক্রান উৎসবে র্যালী পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সন্তু লারমা বলেন, পাহাড়ের বসবাসরত ১৫টি জাতিগোষ্ঠির মানুষ রয়েছে। তাদের নিজস্ব ভাষা, কৃষ্টি ও সংস্কৃতি নিয়ে স্বাচ্ছন্দ্যে জীবন ধারণ করতে চায়। তাই পার্বত্য চট্টগ্রামের শান্তিচুক্তি বাস্তবায়নের জন্য তিনি জোর আহবান জানান।
রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে বিজু, সাংগ্রাই, বৈসুক, বিহু, বিষু ও সাংক্রান উৎসব উদযাপন পরিষদের সভাপতি প্রতিকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।
পৌর প্রাঙ্গণে বেলুন উড়িয়ে উৎসবের সুচনা করা হয়। পরে উদ্বোধনী অনুষ্ঠান শেষে, চাকমা, ত্রিপুরা, মারমা, তংচঙ্গ্যা, পাংখোয়া, অহমিয়া, ক্ষুদ্র জাতিগোষ্ঠিসহ সকল সম্প্রদায়ের নারী পুরুষের অংশগ্রহণে পৌর প্রাঙ্গণ থেকে বের করা হয় বর্ণাঢ্য র্যালী। র্যালিটি শহরের প্রধান প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited