নিজস্ব প্রতিবেদক | ০৭:২৪ পিএম, ২০২২-০৪-১১
রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার ৩১ নং খেদারমারা ইউনিয়নের মধ্য পাবলাখালী গ্রামে প্রতিবেশীর মরদেহ সৎকার করতে গিয়ে বজ্রপাতের আঘাতে যতিশ বিকাশ চাকমা (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
১১ এপ্রিল সোমবার দুপুরে এই ঘটনা ঘটে। সে মধ্যম পাবলাখালী গ্রামের মৃত-বর্ষা বিকাশ চাকমার ছেলে। ৩১ নং খেদারমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্টু চাকমা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
বিল্টু চাকমা জানান, প্রতিবেশী দেবি চাকমা অসুস্থতা জনিত কারণে সকালে মারা গেলে দুপুরে বাড়ির পাশে শ্মশানে গ্রামবাসী তাকে সৎকার করতে নিয়ে যায় পরে হঠাৎ বজ্রসহ বৃষ্টি পাত শুরু হলে সে দৌড়ে একটি গাছের গোড়ায় আশ্রয় নিলে সেখানে বজ্রপাতের শিকার হয়ে ঘটনা স্থলে মৃত্যুবরণ করেন।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, বিষয়টি দুঃখ জনক প্রশাসনের পক্ষ থেকে মৃত যতিশ বিকাশ চাকমার পরিবারকে আর্থিক সহায়তা করা হবে।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited