নিজস্ব প্রতিবেদক | ০১:৫৭ এএম, ২০২২-০৪-১২
দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাঙামাটিতে মহিলা দল থেকে ৩ নেত্রীকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (১১ এপ্রিল) সংবাদ মাধ্যমে প্রেরিত কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
তারা সাংবাদিক সম্মেলন করে দল থেকে পদত্যাগের ২৪ ঘন্টার মধ্যে তাদের বহিস্কার করা হয়। ১০ এপ্রিল সকালে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জাতীয়তাবাদী মহিলা দলের রাঙামাটি জেলার নতুন কমিটিকে ‘অগণতান্ত্রিক’ ও ‘একপেশেভাবে’ বলে আখ্যায়িত করে তার প্রতিবাদে বিদায়ী কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নতুন ঘোষিত কমিটির ৫০ নেতাকর্মী পদত্যাগ করে। পরে পদত্যাগকারিদের নেতৃত্ব দেয়া তিন নেত্রীকে বহিষ্কার করেছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি।
দলীয় প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে- সংগঠন বিরোধী কর্মকান্ডের সাথে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে জাতীয়তাবাদী মহিলা দল-রাঙামাটি জেলা শাখার সহ-সভাপতি মনোয়ারা বেগম, ১নং সদস্য মিনারা বেগম, ২নং সদস্য শাহিদা আক্তারকে সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
এই বিষয়ে বহিষ্কৃত নেত্রী মিনারা বেগম বলেছেন-‘ আমরা তো একদিন আগেই তাদের অগণতান্ত্রিক এবং স্বেচ্ছাচারি সিদ্ধান্তের প্রতিবাদে পদত্যাগ করেছি,পদত্যাগ করার পর বহিষ্কার করার আর কি আছে। এই কমিটি বাতিল না করলে তো আমরা আর মহিলা দল করবনা। আমরা বিএনপি করি,বিএনপির অন্য কোন সহযোগি সংগঠন বা মূল দলের সাথেই থাকব। যদি তারা কমিটি বাতিল করে গণতান্ত্রিকভাবে কমিটি গঠন করে তাহলেই কেবল আমরা মহিলা দল করব।’
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited