মোঃ সোহরাওয়াদ্দী সাব্বির | ০২:১১ এএম, ২০২২-০৪-১২
সম্প্রীতি উন্নয়ন ও মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে রাঙামাটির কাপ্তাইয়ে সেনাবাহিনীর নিজস্ব তহবিল থেকে কাপ্তাইয়ের বিভিন্ন ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণসহ অসহায় ও প্রতিবন্ধী পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা ও ঢেউটিন বিতরণ করা হয়েছে।
সোমাবার সকাল ১১ টায় কাপ্তাই জীপতলী সেনাবাহিনী মাঠে সেনাবাহিনীর পক্ষ থেকে এসব সহায়তা প্রদান করেন কাপ্তাই ৭ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ ফেরদৌস হাসান পিএসসি। এসময় উপস্থিত কাপ্তাই সেনাবাহিনীর উপ-অধিনায়ক মেজর মোস্তাকিম, ক্যাপ্টেন মাহমুদ, কাপ্তাই সেনাবাহিনী আর এম ও ক্যাপ্টেন কায়সার, কাপ্তাই ৪ নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল লতিফসহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ৬০ জন স্কুল শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস, মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ,পানির ফ্লাক্স, গবাগনা বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের জন্য স্কুল ব্যাগ, সিলিং ফ্যান, পানির ফ্লাক্স, প্রতিবন্ধী রুপংকর তঞ্চঙ্গ্যার পরিবারকে ১৫হাজার টাকা নগদ অর্থ সহায়তা, অসুস্থ শিশু সুজন চাকমার চিকিৎসার জন্য নগদ ৫ হাজার টাকা অর্থ সহায়তা প্রদানসহ দুস্থ ও অসহায় পরিবারের জন্য ঢেউটিন বিতরণ করা হয়।
এসময় কাপ্তাই সেনাবাহিনীর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ ফেরদৌস হাসান বলেন, পাহাড়ে শান্তি শৃংখলা রক্ষার পাশাপাশি সেনাবাহিনী এখানে বসবাসরত সকল সম্প্রদায়ের কল্যাণে কাজ করছে। ভবিষ্যতে ও জনকল্যাণে সেনাবাহিনীর এসব সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited