নিজস্ব প্রতিবেদক | ০১:১৯ পিএম, ২০২২-০৪-১২
কাপ্তাই হ্রদের জলে ফুল ভাসানোর মধ্য দিয়ে রাঙামাটিতে তিন দিনব্যাপী বৈসাবি উৎসবের শুরু হয়েছে মূল আনুষ্ঠানিকতা ।
মঙ্গলবার (১২এপ্রিল) সকালে শহরের রাজবাড়ি ঘাটে চাকমাদের ফুল বিঝু উদ্বোধন করেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। গর্জনতলী ঘাটে ত্রিপুরা সম্প্রদায়ের ‘হাঁড়িবসু’ উদ্বোধন করেন রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী। এসময় জেলা পরিষদের সদস্য বিপুল ত্রিপুরা, ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি সুরেশ ত্রিপুরাসহ ত্রিপুরা সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।
ফুল ভাসানোর পর মুরব্বীদের স্নান করানো, নতুন বস্ত্র উপহার এবং পিঠা-পুলি দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয়। এরপর নাচে-গানে আগত অতিথিদের মাতিয়ে তোলেন, ত্রিপুরা সম্প্রদায়ের শিল্পীরা।
তিনদিন ব্যাপী আয়োজনে বুধবার বিজু উৎসব পালন করা হবে। তরুণ-তরুণীরা এদিন সারাদিন হৈ-হুল্লোড় করে কাটাবে। এ বাড়ি থেকে ও বাড়ি নিমন্ত্রণ আর আতিথিয়েতা গ্রহণের আনন্দ ভাগাভাগী করবে সবাই।
আগামী শনিবার (১৬ এপ্রিল) মারমা সংস্কৃতি সংস্থা (মাসস) এর আয়োজন রাঙামাটির বেতবুনিয়ায় অনুষ্ঠিত হবে মারমা সম্প্রদায়ের ‘সাংগ্রাই জল উৎসব’। এতে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি উপস্থিত থাকার কথা রয়েছে।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited