মোঃ সোহরাওয়াদ্দী সাব্বির | ০২:১০ পিএম, ২০২২-০৪-১৭
॥ মো. সোহরাওয়ার্দী সাব্বির ॥
আজ ঐতিহাসিক মুজিব নগর দিবস। ঐতিহাসিক মুজিবনগর দিবস বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য এক দিন।
দিনটি উপলক্ষে রাঙামাটি জেলা আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন দলীয় নেতাকর্মীরা।
রবিবার (১৭এপ্রিল) সকালে রাঙামাটি জেলা আওয়ামীলীগের দলীয় কার্যলয়ের বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে এই পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, সাধারণ সম্পাদক হাজী মুছা মাতাব্বর, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শামসুল আলম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জাব্বার সুজন, সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা সহ জেলা আওয়ামীলীগের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য-১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এই দিনে মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। পরে এই বৈদ্যনাথতলাকেই ঐতিহাসিক মুজিবনগর হিসেবে নামকরণ করা হয়। আন্তর্জাতিক সমর্থন আদায়ে এই সরকারে ভূমিকা ছিল অপরিসীম।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited