বান্দরবান প্রতিনিধি | ১১:৩৪ পিএম, ২০২২-০৪-১৭
॥ বান্দরবান প্রতিনিধি ॥
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, বর্তমান সরকার শ্রমিক বান্ধব, শ্রমিকদের যেকোনো কল্যাণে সরকার সহযোগিতা দিয়ে থাকে। করোনা কালে কর্মহীন ও অসহায় শ্রমিকদের সরকারের পক্ষ থেকে সহযোগিতা দেয়া হয়েছিল। বিশেষ করে করোনা পরিস্থিতিতে যখন পরিবহন খাত বন্ধ হয়ে শ্রমিকরা কর্মহীন হয়ে পড়ে ছিল, ওই সময় সরকার শ্রমিকদের নগদ অর্থ ও খাদ্যদ্রব্য দিয়ে সহযোগিতা করেছে। শ্রমিকদের যেকোনো বিপদে সরকার সহযোগিতা অব্যাহত রাখবে।
রবিবার সকালে বান্দরবান শৈলশোভা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মৃত শ্রমিক পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বীর বাহাদুর এসব কথা বলেন।
বান্দরবান শহরে পার্বত্য মন্ত্রীর বাসভবন চত্বরে এই নগদ অর্থ বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। বান্দরবান শৈলশোভা সড়ক পরিবহন শ্রমিকইউনিয়নের যে সকল সদস্য বিভিন্ন সময়ে মৃত বরণ করেন তাঁদের পরিবারকে নগদ অর্থ সহায়তার জন্য এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
বান্দরবান শৈলশোভা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুছের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বান্দরবান স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. লুৎফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজা সরওয়ার, পূর্বাণী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সুব্রত দাশ ঝন্টু এবং জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি উজ্জ্বল কান্তি দাশ।
অনুষ্ঠানে পার্বত্যমন্ত্রী বিভিন্ন সময়ে বান্দরবান শৈলশোভা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের এক বছরে যে ১৫ সদস্য (শ্রমিক) মারা গেছেন, তাঁদের প্রত্যেক পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেন।
।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে চাঁদার দাবি পূরণ না হওয়ায় একটি ব্যক্তি মালিকানাধীন পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গা...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে সশস্ত্র আঞ্চলিক সংগঠনগুলোর বিরুদ্ধে চাঁদাবাজির ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited