কাপ্তাই প্রতিনিধি | ০৭:৫৭ পিএম, ২০২২-০৪-১৯
॥ কাপ্তাই প্রতিনিধি ॥
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে কাপ্তাই উপজেলা তথ্য অফিসের আয়োজনে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। মঙ্গলবার কাপ্তাই উপজেলাধীন কর্ণফুলী সরকারি কলেজ প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মোঃ মফিজুল হক। স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা সহকারি তথ্য অফিসার মোঃ হারুন।
কর্ণফুলী সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক পলাশ মুৎসুদ্দীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শাহাদাৎ হোসেন চৌধুরী, কর্ণফুলী সরকারি কলেজের অধ্যক্ষ এ.এইচ.এম বেলাল চৌধুরী, উপাধ্যক্ষ মোঃ সিরাজ উদ্দীন। ঐতিহাসিক মুজিবনগর দিবসের উপর মূল প্রবন্ধ পাঠ করেন কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক শিব শংকর বোস।
বক্তাগণ আলোচনা সভায়, ১৯৭১ সালের ১৭ এপ্রিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমায় অবস্থিত মুজিব নগরের বৈধ্যনাথতলার আম্রকাননে গঠিত ঐতিহাসিক মুজিব নগর সরকার তথা স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের গুরুত্ব তুলে ধরেন এবং সোনার বাংলা গড়ার লক্ষ্যে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস চর্চার আহবান জানান। পরে অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের “মুজিবনগর দিবস বাংলাদেশের প্রথম রাজধানী”নামক চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে কর্ণফুলী সরকারি কলেজে শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited