নিজস্ব প্রতিবেদক | ০৯:০৫ পিএম, ২০২২-০৪-২০
॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙামাটিতে দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলের আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।
বুধবার বিকালে ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি জেলা কার্যালয়ের হল রুমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. অহিদুর রহমান।
ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি জেলা কার্যালয়ের উপ-পরিচালক ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাজ্জাদ হোসেন, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন রাঙামাটি জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. শাহেদ, জেলা গাউসিয়া কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোজাহেরুল ইসলাম ওয়াসীম, রাঙামাটি সিনিয়র মাদ্রাসা প্রিন্সিপাল মাওলানা শিরাজুল ইসলাম তালুকদার, বায়তুশ শরফ জাব্বারিয়া কামিল মাদ্রাসার সুপারিন্টেনডেন্ট শামসুল আরেফিন, কাপ্তাই আল আমিন নূরিয়া মাদ্রাসার সুপারিন্টেনডেন্ট জসিম উদ্দিন নূরীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে অহিদুর রহমান বলেন, আমরা সবাই যাকাত প্রদান করলে বাংলাদেশ অভাবী লোকের দেখা পাওয়া যাবেনা। রাঙামাটিতেও ৫০-১০০জন কোটিপতি রয়েছে। সমাজের এসব বিত্তশালী ব্যক্তিরা যাকাত দিলে আমাদের আশেপাশের অনেক হতদরিদ্র ব্যক্তিদের অভাব ঘুচবে।
বক্তব্যে বক্তারা বলেন, ইসলামী অর্থ ব্যবস্থার মূল ভিত্তি হচ্ছে যাকাত। সমাজে স্বাবলম্বীদের যাকাত দেওয়া উচিৎ। দারিদ্র বিমোচনে যাকাতের ব্যপক ভূমিকা রয়েছে।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited