মোঃ সোহরাওয়াদ্দী সাব্বির | ০৩:১১ পিএম, ২০২২-০৪-২৫
॥ মো. সোহরাওয়ার্দী সাব্বির ॥
সঠিক পুষ্টিতে সুস্থ জীবন " এ প্রতিপাদ্যে রাঙ্গামাটিতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে জেলা পর্যায়ের কিশোর কিশোরীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৪এপ্রিল) সকালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এর আয়োজনে রাঙ্গামাটি সিভিল সার্জন অফিসের ব্যবস্থাপনায় জেলা সিভিল সার্জন অফিস সম্মেলন কক্ষে এই আলোচনা সভা হয়।
এসময় জেলা সিভিল সার্জন ডা. বিপাশ খীসা এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন,জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. বেবি ত্রিপুরা, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো জাহাঙ্গীর আলম সহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কিশোর কিশোরীরা।
এসময় বক্তারা বলেন, জন্মের এক ঘণ্টার মধ্যে শিশুকে মায়ের দুধ খাওয়াতে হবে, শাল দুধ শিশুর প্রথম টিকা, মেধা বিকাশে শালদুধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৬ মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকের দুধ এবং ৬ মাস বয়সের পর থেকে দুই বছর বয়স পর্যন্ত মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি সুসম বাড়তি খাবার দিতে হবে। শিশুর সঠিক ভাবে বেড়ে উঠছে কিনা জানতে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়মিত ওজন ও উচ্চতা পরিমাপ করতে হবে।
কিশোর-কিশোরীদের ঘরে তৈরি পুষ্টিকর খাবার গ্রহণে উৎসাহিত করতে হবে। গর্ভবতী ও প্রসূতি মাকে স্বাভাবিক খাবারের পাশাপাশি বাড়তি খাবার দিতে হবে, নিয়ম অনুযায়ী আয়রন ফলিক এসিড ও ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়াতে হবে। পরিবারের প্রবীণ বৃদ্ধ সদস্যদের পুষ্টি চাহিদার প্রতি নজর দিতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং কভিভ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে নিয়মিত পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited