কাপ্তাই প্রতিনিধি | ১২:৪৩ এএম, ২০২২-০৫-০২
॥ কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙামাটির কাপ্তাই উপজেলার ৩ নং চিৎমরম ইউনিয়ন এর ৫ নং ওয়ার্ডের মুসলিম পাড়ায় খেলাধুলা সংক্রান্ত বিবাদের জেরে ঐ এলাকার বাসিন্দা মনজুরুল হক(৩৫) কে ধারালো দা দিয়ে আঘাত করেছে একই এলাকার পলাশ মিস্ত্রি( ৩৫) ও তার দলবল। গুরুতর আহত মনজুরুল হক চিৎমরম ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান মোঃ আজিজুল হকের ছেলে।
রবিবার(১ মে) রাত ৯ টার দিকে চিৎমরম এর মুসলিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সিরাজুল হক।
তিনি জানান, রবিবার সকালে দুই পরিবারের ছেলেদের মধ্যে খেলাুধুলা সংক্রান্ত বিষয় নিয়ে বাকবিতন্ডা হয়। পুলিশ এবং জনপ্রতিনিধিরা এই ঘটনার মীমাংসা করি। কিন্ত রাত ৯ টায় এই ঘটনার জেরে পলাশ মিস্ত্রি, তার সঙ্গীয় সন্ত্রাসী রফিক ও আরোও লোকজন নিয়ে এসে মনজুরুলকে ধারালো দা দিয়ে আঘাত করলে মনজুরুলের মাথায় ও বাম হাতে গুরুতর আঘাত লাগে।
আহত ব্যক্তিকে স্থানীয় এবং তাঁর পরিবারের সদস্যরা রাতে চিকিৎসার জন্য প্রথমে চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালে নিয়ে আনলে কর্তব্যরত চিকিৎসক রোগীর অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এদিকে এই ঘটনার সাথে সাথে ইউপি সদস্য মোঃ সিরাজুল হক স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত পলাশ মিস্ত্রি, তাঁর স্ত্রী ও মেয়ে এবং তার সহযোগী রফিকের স্ত্রীকে আটক করে চন্দ্রঘোনা থানা পুলিশ কে খবর দেন।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইউপি সদস্যের মাধ্যমে খবর পাওয়ার সাথে সাথে পুলিশ সেই এলাকায় গিয়ে ৪ জনকে আটক করে।
ওসি জানান, এই বিষয়ে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে অভিযুক্ত পলাশ মিস্ত্রির সহযোগী রফিক পলাতক রয়েছেন বলে ইউপি সদস্য জানান।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited