বিশেষ প্রতিনিধি | ০১:২৪ পিএম, ২০২২-০৫-০৬
॥ বিশেষ প্রতিনিধি ॥
রাঙামাটির কৃতি সন্তান কার্টুনিস্ট সব্যসাচী চাকমাকে সংবর্ধনা প্রদান করেছে রাঙামাটির বিখ্যাত সঙ্গীত বিদ্যালয় সুর নিকেতন।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাঙামাটি শহরের বাহাদুর পাড়ায় (কন্ট্রাক্টর পাড়া) অবস্থিত সুর নিকেতন মিলনায়তনে এ সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন সুর নিকেতনের প্রতিষ্ঠাতা সভাপতি রাঙামাটি বিশিষ্ট সঙ্গীত গুরু মনোজ বাহাদুর।
এতে অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, রাঙামাটি শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মুজিবুল হক বুলবুল, বিশিষ্ট কবি ও লেখক মৃত্তিকা চাকমা, কার্টুনিষ্ট সব্যসাচী চাকমা ও তাঁর পিতা জগৎ জ্যোতি চাকমা, মিস মনিষা দাশ প্রমুখ।
সংবর্ধনা সভা শেষে কার্টুনিষ্ট সব্যসাচীকে কার্টুনিস্ট হিসেবে কৃতিত্বের স্বাক্ষর রাখায় সুর নিকেতনের পক্ষ থেকে ক্রেষ্ট ও সুর নিকেতনের শিল্পীদের পক্ষ থেকে উপহার প্রদান করা হয়।
ঢাকায় গাজীপুরস্থ বঙ্গবন্ধু কৃষি বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী সব্যসাচী চাকমা নিয়মিত পড়ালেখার পাশাপাশি ইতোমধ্যে জুম ১, জুম ২ ও জুম ৩ নামে তিনটি কমিকস্ এর বইসহ গেম এর বই প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি উদ্মাদ, ঢাকা কমিকস্, সিসিমপুর, ব্র্যাক, ইউএনডিপি এর সাথে কাজ করছেন। দৈনিক প্রথম আলো পত্রিকায় তাঁর কার্টুন ছাপা হয়েছে এবং মাসিক কিশোর আলো’তে কাজ করছেন।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited