নাইক্ষ্যংছড়িতে পরিত্যক্ত অবস্থায় দেশীয় অস্ত্র উদ্ধার


বান্দরবান প্রতিনিধি    |    ১০:০০ পিএম, ২০২২-০৫-০৯

নাইক্ষ্যংছড়িতে পরিত্যক্ত  অবস্থায় দেশীয় অস্ত্র উদ্ধার

নাইক্ষ্যংছড়িতে গহীন জঙ্গলের অভিযান চালিয়ে পরিত্যক্ত  অবস্থায় একটি দেশীয় তৈরী একনলা বন্দুক উদ্ধার করেছে বিজিবি।

সোমবার বিকালে দোছড়ি ইউনিয়নের দুর্গম ওয়াসাখালী পাহাড়ি এলাকায় পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।

নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি জোনের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নাহিদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযানিক দল পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরী একনলা বন্দুকটি উদ্ধার করে।

নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি জোনের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নাহিদ হোসেন বলেন, বিজিবির অভিযান চলমান রয়েছে এবং বন্দকটি নাইক্ষ্যংছড়ি থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।