মোঃ আলী আজগর | ০৫:৫১ পিএম, ২০২২-০৫-১৩
॥ মোঃ আজগর আলী খান-রাজস্থলী ॥
চলতি বোরো মৌসুমে রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। লক্ষ্যমাত্রার চেয়ে বেশী ধান উৎপাদন হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে। ফলে ব্যস্ততা বেড়েছে কৃষাণ-কৃষাণীর।
জানা যায়, রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ও গাইন্দ্যা ইউনিয়নে সবচেয়ে বেশী ধানের ফলন হয়েছে।
রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নের নাইক্যছড়া, কাকড়াছড়ি পাড়া, ধলিয়া, ২নং গাইন্দ্যা ইউনিয়নের চুশাক পাড়া, গাইন্দ্যা পাড়া ওগাড়ী পাড়ায় সরজমিনে গিয়ে দেখা যায়, ধানের ব্যাপক সমারোহে ভরপুর সবুজ প্রান্তর। জমিতে জমিতে ধানের গন্ধে মৌ মৌ করছে চারপাশ। কৃষাণ-কৃষাণী ব্যস্ত ধান কাটায়। তবে গত বছরের মতো এই বছরও কৃষকরা ধান কাটার দিন মুজুরের সংকটে ভুগছেন বলে কৃষক সামুচাই মারমা এবং কৃষক কামাল হোসেন জানান।
রাজস্থলী উপজেলার কৃষি অফিসার মো: মাহবুব আলম রনি জানান, এই বছর রাজস্থলী উপজেলার ৩টি ইউনিয়নের প্রায় ৩০০ হেক্টর জমিতে বোরো ধানের ব্যাপক ফলন হয়েছে। যার মধ্যে বিভিন্ন জাতের উফশী ধান ১৭০ হেক্টর এবং হাইব্রিড ধান ১৩০ হেক্টর। কৃষি বিভাগের প্রণোদনা ও বীজ সহায়তা প্রদানের ফলে হাইব্রিড জাতের আবাদ লক্ষ্যমাত্রার তুলনায় বৃদ্ধি পেয়েছে।
এই বছরের কৃষি বিভাগের ফলন লক্ষ্যমাত্রা ছিল ১০০০ মেট্রিকটন (চাউল)। তবে এই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে বলে কৃষি বিভাগ জানিয়েছেন।
ইতিমধ্যে উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে ধান কাটা শুরু হয়ে গেছে। এইবার ধানের ব্যাপক ফলন হওয়ায় কৃষকেরা আশানুরূপ ফলন গোলায় তুলতে পারবে বলে মাঠ পর্যায়ের উপ সহকারী কৃষি কর্মকর্তা নন্দীয় তনচংগ্যা, কুশল তালুকদার ও কাজল নাথ এবং শাহাজান আশাবাদ ব্যক্ত করেছেন।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited