নিজস্ব প্রতিবেদক | ০১:৫৩ এএম, ২০২২-০৫-১৮
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দীপংকর তালুকদার ভবনের কনফারেন্স কক্ষে ১৭ মে হতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের জন্য দুই দিনব্যাপী “ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কৌশল কর্ম-পরিকল্পনা ও বাস্তবায়ন” শীর্ষক প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.কাঞ্চন চাকমা প্রধান অতিথি হিসেবে সকাল ১১টায় অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অঞ্জন কুমার চাকমা ।
প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কৌশল কর্ম-পরিকল্পনা ও বাস্তবায়নের বিভিন্ন বিষয় সম্পর্কে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের অধ্যাপক প্রফেসর ড. ইকবাল আহমেদ এবং রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম ফেরদৌস ইসলাম আলোচনা করেন।
এছাড়াও অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের যুগ্ম সচিব ড. নাছিমা আকতার এবং আইসিটি ডিভিশনের সিনিয়র সহকারী সচিব আর এইচ এম আলাওল কবির প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ প্রদান করেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের সহকারী অধ্যাপক তানজিম মাহমুদ। আজ প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের পাঁচটি বিভাগের ১৬ জন শিক্ষক এবং ১৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited