নিজস্ব প্রতিবেদক | ০২:০৭ এএম, ২০২২-০৫-১৮
রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভায় আগামী ১৫ জুন প্রথমবারের মতো ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এ ভোট গ্রহণের মাধ্যমে পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে মেয়র পদে ৩ জন, সাধারণ কাউন্সিলর প্রার্থী ২৩ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮ জনসহ মোট ৩৪ জন প্রার্থীর মনোনয়ন জমা দিয়েছেন বলে নিশ্চিত করেছে জেলা রির্টারিং কর্মকর্তা মো. সাইদুর রহমান।
মঙ্গলবার (১৭ মে ) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীরা উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে তাদের মনোনয়ন পত্র জমা করেন।
বাঘাইছড়ি উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে জানা যায়, বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে ৯টি ওয়ার্ডে মেয়র পদে ৩ জন মনোনয়ন জমা দেন। বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা মনোনীত মেয়র প্রার্থী মোৎ. জমির হোসেন, স্বতন্ত্র পদে মুক্তিযোদ্ধা আজিজুর রহমান ও পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ সমর্থিত স্বতন্ত্র পদে মো. রহমত উল্লাহ খাজা মনোনয়ন পত্র জমা দেন।
বাঘাইছড়ি পৌরসভায় মোট ভোটার ১১হাজার ১৭১ জন, এর মধ্যে পুরুষ ৫৮২০ ভোটার , নারী ভোটার ৫৩৫১ জন। সাধারণ ওয়ার্ড সংখ্যা ৯টি, সংরক্ষিত মহিলা ওয়ার্ড সংখ্যা ৩টি। মোট ভোট কেন্দ্র ৯ টি, মোট ভোট কক্ষ ৩৮ টি, অস্থায়ী কক্ষ সংখ্যা ৫টি বলে জানা যায়।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited