নিজস্ব প্রতিবেদক | ০৮:২৭ পিএম, ২০২২-০৫-২২
রাঙামাটিতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে তিনটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে বাসের যাত্রীসহ মোট ২০ জন পথচারী আহত হয়েছেন। তাদের মধ্যে বাসের চালককে চট্টগ্রামে ও অন্য চারজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (২২ মে) বিকেল তিনটার দিকে জেলার ঘাগড়া এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাঙ্গামাটি থেকে ছেড়ে যাওয়া পাহাড়িকা সার্ভিস (ঢাকা মেট্টো ১৪-৭১৭৮) গাড়িটি ঘাগড়া পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা তিনটি সিএনজিচালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এই ঘটনায় কোনো প্রাণহানী না ঘটলেও বাসে ও রাস্তার পাশে থাকা প্রায় ২০ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে পাঠায়।
রাঙ্গামাটি সদর হাসপাতালের আরএমও ডা. শতকত আকবর জানান, বিকাল সাড়ে তিনটার দিকে গুরুতর আহত অবস্থায় পাঁচ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়।
তাদের মধ্যে বাসচালকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম পাঠানো হয়েছে। অপর চার জনকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited