নিজস্ব প্রতিবেদক | ০৯:০৮ পিএম, ২০২২-০৫-২২
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মী ও দলীয় কাউন্সিলরদের সাথে মতবিনিময় করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি পদপার্থী নিখিল কুমার চাকমা।
২২ মে রবিবার সকাল ১১ ঘটিকায় বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কমপ্লেক্সে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে আওয়ামীলীগের বাঘাইছড়ি উপজেলা কাউন্সিলরগণ ছাড়াও জেলা ও উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।
এসময় দলীয় কাউন্সিলরদের উদ্দেশ্য নিখিল কুমার চাকমা বলেন, আগামী ২৪মে রাঙামাটি জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদপার্থী, আপনাদের সমর্থন ও ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করলে আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের পাশাপাশি জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি বলেন আমি তৃণমুল পর্যায়ের নেতাকর্মীদের আস্থাভাজন হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে চাই। পাহাড়ের বঞ্চিত নেতাকর্মীদের ভাগ্যোন্নয়নে কাজ করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেছেন নিখিল কুমার চাকমা।
এর পর উপজেলার তুলাবান হেডম্যান পাড়ায় ৪০ লক্ষ টাকা ব্যায়ে তৈরি উন্নয়ন বোর্ডের সড়ক থেকে ফুলেশ্বর কারবারি হেডম্যান পাড়া অমিও হেডম্যান এর বাড়ি পর্যন্ত ৬৫০ মিটার পাকা সড়কের শুভ উদ্বোধন করেন।
এছাড়াও তুলাবান উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। এসময় ওনার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, জেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক জতিরময় কেরল চাকমা, বাঘাইছড়ি থানার ওসি আনোয়ার হোসেন খান, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওত হুসেন রুবেল, পৌর আওয়ামিলীগের সভাপতি মোঃ জমির হোসেন, মারিশ্যা ইউপি চেয়ারম্যান আপন চাকমা, বাঘাইছড়ি ইউপি চেয়ারম্যান অলিভ চাকমা প্রমূখ।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited