নিজস্ব প্রতিবেদক | ০৩:৩৪ এএম, ২০২২-০৫-২৩
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশব্যাপী উন্নয়নের অংশ হিসেবে দূর্গম পার্বত্য চট্টগ্রাম এলাকায় যে উন্নয়ন কর্মকান্ড চলছে, তা পার্বত্যবাসীকে চমকে দিয়েছে। দূর্গমতার বাঁধা অতিক্রম করে পাহাড়ী পল্লী গুলোতে বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠছে।
সুদীর্ঘকাল ধরে পাহাড়ী পল্লীবাসীর কাছে একদা যা স্বপ্নের মতো ছিল, তাই আজকে বাস্তব। তিনি রবিবার রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা সদরের মারিশ্যা ইউনিয়নে উন্নয়ন বোর্ড রাস্তা হতে ফুলেশ^র কার্বারী পাড়া হেডম্যান বাড়ী পর্যন্ত নব নির্মিত সড়কের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা আওয়ামীলীগ নেতা জমির উদ্দিন, স্মৃতি বিকাশ ত্রিপুরা, সাখাওয়াৎ হোসেন রুবেল, জাকির হোসেন সেলিম, মোঃ শফিকুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুসিত চাকমা, বাঘাইছড়ি থানার ওসি আনোয়ার হোসেন খান, উপ-সহকারী প্রকৌশলী হাসান মোঃ নোমান, মারিশ্যা ইউপি চেয়ারম্যান আপন চাকমা, উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ছয় শত পঞ্চাশ মিটার দীর্ঘ নব নির্মিত সড়কটি ৪০ লক্ষ টাকা ব্যয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে বাস্তবায়িত হয়েছে।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited