নিজস্ব প্রতিবেদক | ০২:১১ এএম, ২০২২-০৫-২৪
প্রতি বছরের মতো এবারও আর্ন্তজাতিক প্রসবজনিত ফিস্টুল নির্মূল দিবস ২০২২ পালিত হয়েছে। “মানসম্মত স্বাস্থ্য সেবা নিশ্চিত করি, কমিউনিটিকে সচেতন করি, প্রসবজনিত ফিস্টুলা মুক্ত করি” এ প্রতিপাদ্যে দিবসটি পালন করেছে আয়োজকরা।
সোমবার দুপুরে হোপ ফাউন্ডেশন ফর উইমেন এন্ড চিলড্রেন অব বাংলাদেশ’র আয়োজনে রাঙামাটি জেনারেল হাসপাতালে দিবসটি ঘিরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাঙামাটি জেলা এসআরএইচআর অফিসার ডা. স্বর্ণা বাড়ৈ’র সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, রাঙামাটি মেডিকেল কলেজ ও হাসপাতালের স্বাস্থ্য পরিচালক ডা. নিতিশ চাকমা, ডেপুটি সিভিল সার্জন ডা. আরেফিন আজিম, রাঙামাটি জেনারেল হাসপাতালের আরএমও মো: শওকত আকবর খান, শিশু বিশেষজ্ঞ ডা. এমএ আব্দুল হাই, গাইনি বিশেষজ্ঞ ডা. তাহমিনা দেওয়ান, ইউএনএফপিএ’র ফিল্ড অফিসার সুমন চাকমা, এসিস্টেন্ট ফিস্টুলা ফিল্ড কো-অরডিনেটর তটিনী চাকমা।
অনুষ্ঠানে হাসপাতালের স্বাস্থ্য সহকারী নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, দেশে দিন দিন প্রসবজনিত ফিস্টুলা রোগীর সংখ্যা বাড়ছে। এ রোগে আক্রান্ত নারীদের শারীরিক সমস্যার পাশাপাশি সামাজিকভাবেও অবহেলা এবং অবমাননার শিকার হতে হয়। এছাড়াও অনেক ক্ষেত্রে স্বামীহারা হয়ে এক ঘরে রাখা হয় এ রোগে আক্রান্ত নারীদের।
বক্তারা বলেন, এ রোগের আক্রান্ত রোগীদের বিনা খরচে চিকিৎসা সেবা দিচ্ছে হোপ ফাউন্ডেশন। এমনকি যাতায়াত ভাড়াও রোগীকে বহন করতে হবে না। সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে থাকে এই ফাউন্ডেশন। কোন ব্যক্তি যদি এ রোগের আক্রান্ত রোগীকে চিহ্নিত করে আমাদের ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করিয়ে দেয় তবে তাকে পুরস্কৃত করা হবে।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited