নিজস্ব প্রতিবেদক | ০২:৪৬ এএম, ২০২২-০৫-২৮
আগামী ১৫ জুন অনুষ্ঠিতব্য রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র ্রত্যাহারের শেষ দিন ছিল বৃহস্পতিবার (২৬ মে) বিকেল ৫টা পর্যন্ত।
উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার জানান, এই ইউনিয়নে ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী আহমদ হোসাইন এবং ৮নং ওয়ার্ডের আনোয়ার হোসেন মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। ফলে ৫নং ওয়ার্ডের একমাত্র প্রতিদ্বন্দ্বি বর্তমান মেম্বার মোহাম্মদ মাইনুল হোসেন এবং ৮নং ওয়ার্ডের একমাত্র প্রতিদ্বন্দ্বি বর্তমান মেম্বার আরশাদ আলী এরশাদ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ইউপি সদস্য নির্বাচিত হতে যাচ্ছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এই ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ জন। তাঁরা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনিত কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন মিলন এবং স্বতন্ত্র প্রার্থী হিসাবে সাবেক জাতীয় দলের ফুটবলার বিপ্লব মারমা। এছাড়া বাকি ৭টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ২১ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
তার মধ্যে ১নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে বর্তমান মেম্বার মোঃ আবুল হাসেম ও মোঃ আব্দুল মান্নান, ২নং ওয়ার্ডে মোঃ সুমন, মোঃ ফরিদ হোসেন, স্বপন বড়ুয়া, ৩নং ওয়ার্ডে বর্তমান মেম্বার মোঃ আজিজুল হক, অজিত কুমার মল্লিক ও নীলকান্ত কুমার মলিল্ল, ৪নং ওয়ার্ডে বর্তমান মেম্বার আবুল হাসনাত খোকন, মোঃ হাবিবুর রহমান ও মোঃ আলী হোসেন, ৬নং ওয়ার্ডে বর্তমান মেম্বার মোঃ মামুন, মোঃ জোবায়ের খাঁন, ৭নং ওয়ার্ডে বর্তমান মেম্বার মাইনুল ইসলাম, আল মাহামুদুর রহমান, মোহাম্মদ আবুল হোসেন, মোহাম্মদ শাহজাহান ও আব্দুল মান্নান, ৯নং ওয়ার্ডেঃ চার্লস চঞ্চল খিয়াং (ডিক্সন), বর্তমান মেম্বার মাইন উদ্দিন ও জুয়েল চাকমা।
এছাড়া সংরক্ষিত ১ (১,২ ও ৩ নং ওয়ার্ড) মহিলা সদস্য পদে আথুই তনচংগ্যা, মাহফুজা বেগম, হোসনে আরা, রাহেলা বেগম, অনিতা রানী মল্লিক ও নাজমা বেগম, সংরক্ষিত ২ (৪, ৫ ও ৬নং ওয়ার্ড) মহিলা সদস্য পদে রোকসানা বেগম, পান্না আক্তার ও নয়ন আক্তার এবং সংরক্ষিত ৩ (৭,৮ ও ৯নং ওয়ার্ড) মহিলা সদস্য পদে মোসাঃ ফুসকারা বেগম, ছালেহা বেগম, রাশেদা আক্তার এবং জীবন আরা বেগম প্রতিদ্বন্দ্বিতা করবেন।
কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা তানিয়া আক্তার জানান, এই ইউনিয়নে প্রতীক বরাদ্দ ২৭ মে এবং নির্বাচন ১৫ জুন। মোট ভোটার ১০ হাজার ১ শত ৬০ জন। তৎমধ্যে পুরুষ ভোটার ৫ হাজার ৪ শত ৮৮ জন এবং মহিলা ভোটার ৪ হাজার ৬ শত ৭২ জন। প্রথমবারের মতো কাপ্তাইয়ের ইভিএম পদ্ধতিতে ভোট হবে এই ইউনিয়নে।
S
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited