নিজস্ব প্রতিবেদক | ০২:৫৭ এএম, ২০২২-০৫-২৮
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ২০২২-২০২৩ অর্থ বছরের পরামর্শক কমিটির সভা বৃহস্পতিবার সকালে স্বাস্থ্যবিধি মেনে রাঙামাটির প্রধান কার্যালয়ের কর্ণফুলী সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন নিখিল কুমার চাকমা, চেয়ারম্যান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। সভার আলোচ্য বিষয় ছিল বিগত ১৮/০৭/২০২১ খ্রি. তারিখে অনুষ্ঠিত পরামর্শক কমিটির সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদনকরণ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের জন্য উন্নয়ন সহায়তা কোড নং-২২১০০১১০০ এর আওতায় ২০২২-২০২৩ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অন্তর্ভূক্তির জন্য নতুন স্কিম/প্রকল্প বাছাইকরণ এবং বিবিধ।
সভার শুরুতে সভাপতি উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে সভা শুরু করেন। তিনি বলেন যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের উন্নয়নের জন্য অত্যন্ত আন্তরিক। মাননীয় প্রধানমন্ত্রী তিন পার্বত্য জেলাকে উন্নয়নের আওতায় আনার জন্য সবসময় অগ্রাধিকার দিয়ে থাকেন। সেলক্ষ্যে উন্নয়নের কার্যক্রমকে বাস্তবায়িত করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। তিনি আরোও বলেন যে, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড জনবল সীমিত হওয়ার সত্ত্বেও বোর্ড কর্তৃক গৃহীত উন্নয়নমূলক কার্যক্রমের কাজের গুণগতমান বজায় রেখে যথাযথভাবে পরিচালনা করে আসছে। পরবর্তীতে বোর্ডের ভাইস চেয়ারম্যান এর সঞ্চালনায় শুরুতে পরিচিতি পর্ব এবং বোর্ডের আইনের ধারায় পরামর্শক কমিটির কার্যপরিধি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার দেবাশীষ রায় বলেন যে, দুর্গম ও সুবিধা বঞ্চিত এলাকাগুলোকে চিহ্নিত করে সেসমস্ত এলাকাগুলোকে উন্নয়নের আওতায় আনার জন্য বোর্ডকে পরামর্শ দেন। তিনি ব্যাথলিং মৌজা ও বড়থলি ইউনিয়নের মতো সবচেয়ে দুর্গম এলাকাগুলো উন্নয়নের আওতায় নিয়ে আসার জন্য বোর্ড কর্তৃপক্ষকে অনুরোধ জানান। মং সার্কেল চিফ সাচিং প্রু চৌধুরী পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বিভিন্ন উন্নয়নমূলক কাজের গুণগতমান ভূয়সী প্রশংসা করেন। এছাড়া অন্যান্য পরামর্শক কমিটির সদস্যবৃন্দ কৃষি, স্বাস্থ্য সেবা, সড়ক যোগাযোগ ও শিক্ষা সম্প্রসারণের জন্য বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন।
এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরী (অতিরিক্তসচিব), সদস্য প্রশাসন ইফতেখার আহমেদ (যুগ্মসচিব), সদস্য বাস্তবায়ন মোহাম্মদ হারুন অর রশীদ (উপসচিব), সদস্য পরিকল্পনা মোঃ জসীম উদ্দিন সভায় উপস্থিত ছিলেন। এছাড়া পরামর্শক কমিটি’র সদস্য রাঙামাটির চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার রাজা দেবাশীষ রায়, খাগড়াছড়ির মং সার্কেল চিফ রাজা সাচিংপ্রু চৌধুরী এবং বান্দরবান বোমাং সার্কেল চিফ এর প্রতিনিধি, ক্যজাই মারমা চেয়ারম্যান কলমপতি ইউনিয়ন পরিষদ, কাউখালী উপজেলা, ক্যঅংপ্রু মারমা চেয়ারম্যান ১নং রাজবিলা ইউনিয়ন পরিষদ বান্দরবান, মেমং মারমা চেয়ারম্যান ১নং গুইমারা ইউনিয়ন পরিষদ খাগড়াছড়ি, হ্লাথোয়াইহ্রী র্মামা হেডম্যান ৩১৬ নং বেতছড়া মৌজা রোয়াংছড়ি বান্দরবান, প্রিয় নন্দ চাকমা চেয়ারম্যান, সরোয়াতলী ইউনিয়ন পরিষদ, বাঘাইছড়ি রাঙামাটি, সুরেশ মোহন ত্রিপুরা, খাগড়াছড়ি সদর এবং অমল কান্তি দাশ, বান্দরবানসহ বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited