রাজস্থলী প্রতিনিধি | ১০:০৬ পিএম, ২০২২-০৫-২৯
রাঙামাটির রাজস্থলীতে ৮লাখ টাকা মূল্যের অবৈধ সেগুন গোলকাঠ ও রদ্দা জব্দ করা হয়েছে। এছাড়া বাঙ্গালহালিয়া ইউনিয়নের দলিয়া রোডে আকাশি গোল কাঠ পিক-আপ সহ জব্দ করা হয়েছে।
শনিবার (২৯মে) রাত ৯টায় উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নের ধলিয়া পাড়ায় এবং রাজস্হলী এলাকায় যৌথ অভিযানে এসব কাঠ জব্দ করে কাপ্তাই সেনা জোন অটল ৫৬ বেঙ্গলের বাঙালহালিয়া আর্মি ক্যাম্প ও রাজস্থলী আর্মি ক্যাম্প।
বিষয়টি নিশ্চিত করেন বন বিভাগের দায়িত্বে থাকা ষ্টেশন অফিসার কামাল উদ্দিন তিনি বলেন, কাপ্তাই জোন অটল ৫৬ বেঙ্গলের অধিন বাঙালহালিয়া ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ও জে সি ও এর নেতৃত্বে শনিবার রাত ৯ টায় এ অভিযান চালানো হয়। এসময় রাতের আঁধারে পাচারের সময় ১ টি পিকআপ ভর্তি বিপুল পরিমাণ অবৈধ সেগুন গোলকাঠ ও রদ্দা জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা।
সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, উপজেলার বিভিন্ন এলাকা হতে গভীর রাতে কাঠ পাচার হয় বাঙালহালিয়া বাজার উপর দিয়ে। বন বিভাগের দায়িত্বরত কর্মকর্তা জানান, তাদের লোকবল সংকটের কারণে কাঠ পাচার রোধ করা সম্ভব হচ্ছে না। কাঠ পাচার কারীদের প্রতিরোধ অব্যাহত থাকবে বলে জানান।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited