বান্দরবান | ০৮:১৩ পিএম, ২০২২-০৫-৩১
॥ বান্দরবান প্রতিনিধি ॥
"সর্বক্ষেত্রে পার্বত্য এলাকার সকল নাগরিকের সাংবিধানিক নিশ্চিত করতে হবে" এ প্রতিপাদ্যে ১৯৮৪ সালের ৩১মে রাঙ্গামাটির বরকল উপজেলার ভূষণছড়ায় গণহত্যা ও পার্বত্য চট্টগ্রাম নিয়ে পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী ও তাদের মদদদাতাদের মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।
মঙ্গলবার (৩১মে) বিকালে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় সভাপতি কাজী মোঃ মজিবর রহমানের নেতৃত্বে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে শহরের হিলবার্ড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে এসে শেষ হয়।
সমাবেশে কাজী মজিবর রহমান বলেছেন, যুগের পর যুগ ধরে পাহাড়িরা বাঙ্গালীদের পার্বত্য এলাকায় হত্যা, গুম ও নির্যাতন করে আসছে। বর্তমানেও বাঙ্গালীরা পাহাড়ে নিরাপদ নয়। এখনো বাঙ্গালীরা পাহাড়ে অসহায়। সামান্য দোষেও খুন ও নির্যাতনের শিকার হচ্ছে তারা। এতেও তারা শান্ত হচ্ছে না। গোপনে এখান থেকে বাঙ্গালীদের বিতাড়িত করার নীল নকশা আঁকছে এখানকার সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসীরা। এসময় তিনি এসব ষড়যন্ত্রকারী ও হত্যাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এসময় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সহ-সভাপতি আব্দুস শুক্কুর, আব্দুল আলীম মনু, জেলা সেক্রেটারি মোঃ নাছির উদ্দীন, পৌর সভাপতি সামছুল হক শামু, নেতা কাজী ইকবাল মাহমুদ, নুরুল আবছার, মনিরুল ইসলাম, শাহ জালাল, কামাল হোসেন ও সাইফুল আলমসহ তৃণমূলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited