নিজস্ব প্রতিবেদক | ০২:৫১ এএম, ২০২২-০৬-০২
সদ্য কারামুক্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক নেতা ও রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহম্মেদ সাব্বিরের নেতৃত্বে রাঙামাটি শহরে মিছিল পরবর্তী দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেছে ছাত্রদলের কয়েক শতাধিক নেতাকর্মী।
বুধবার বিকেলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও সালাহউদ্দিন টুকুকে সভাপতি ও আবদুল মোনায়েম মুন্নাকে সাধারন সম্পাদক করে যুবদলের কেন্দ্রীয় কমিটি গঠন ও জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহম্মদ সাব্বির দীর্ঘ ৩ মাস পর কারাগার থেকে মুক্তি পাওয়ায় এই বিশাল শোডাউন করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
বিকালে বিএনপির দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে বনরূপা বাজার হয়ে দলীয় কার্যালয়ে এসে সমাবেশে মিলিত হয়। রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহম্মেদ সাব্বিরের সভাপতিত্বে উক্ত সমাবেশে বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সমাবেশে জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহম্মেদ সাব্বির বলেন, আমাকে রাজনৈতিক ষড়যন্ত্র করে মিথ্যা মামলায় কারাগারে পাঠানো হয়েছে, এতে আমার কোন দু:খ নেই, রাজনৈতিক প্রতিপক্ষরা এমন করতে পারে, কিন্তু যখন দলের সিনিয়র নেতৃবৃন্দ তাদের সাথে হাত মিলিয়ে ষড়যন্ত্র করে তখন দু:খ লাগে।
তিনি বলেন, এখন রাজনৈতিক বিভেদ সৃষ্টির সময় নয়, ঐক্যের সময়, যারা সাজানো ফুলের বাগানে বাঁদড় ডুকিয়ে দেয় তারা সাবধান হয়ে যান। আমরা আপনাদের কাছ থেকে রাজনীতি শিখি, আপনাদের সম্মান করি সেটাকে ধরে রাখার চেষ্টা করেন।
বক্তারা বলেন, বিএনপির আন্দোলনে জনস্্েরাত দেখে ক্ষমতাসীন সরকার ভীতু হয়ে পড়েছে, তাই ছাত্রদলের নেতা কর্মী থেকে শুরু করে দলের নেতা কর্মীদের উপর হামলা মামলা দিয়ে চরম হয়রানী করছে। মামলা হামলা করে সরকার বেশীদিন টিকতে পারবে না এমন মন্তব্য করে নেতৃবৃন্দ বলেন, যেখানে বাঁধা আসবে সেখানে প্রতিহত করবে ছাত্রদল।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited