মোঃ আলী আজগর | ১০:৫৪ পিএম, ২০২২-০৬-০৩
॥ মো. আজগর আলী খান-রাজস্থলী ॥
রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোতে বৃহস্পতিবার স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন সম্পন্ন হয়েছে ।
বৃহস্পতিবার সকাল ১১ টায় নির্বাচন শুরু হওয়ার পর পরিদর্শন করেন, রাজস্থলী বাজার মডেল সরকারি প্রাথমিক, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রেমা তালুকদার ও সাংবাদিক আজগর আলী খান । এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী ,সহকারী শিক্ষক জামাল উদ্দিন, আবুল কাসেম, ইয়াসিকা, জয়া প্রভা তনচংগ্যা, দোলন চৌধুরী সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা মন্ডলী উপস্থিত ছিলেন।
নির্বাচনের মাধ্যমে প্রতিটি বিদ্যালয়ে ১ বছরের জন্য ৭ জন কাউন্সিলর নির্বাচিত হন। তাদেরকে স্কুলের বিভিন্ন উন্নয়নমূলক কাজে দপ্তর ভাগ করে দেয়া হয়। সকাল থেকে রাজস্থলী সরকারী প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন স্কুলে ছাত্র-ছাত্রীরা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এ ভোট দেয়। এ সময় প্রার্থীদের পোষ্টার, ব্যানার, ফেস্টুনে সাজানো হয় বিদ্যালয় প্রাঙ্গন। সাধারণ ভোটের মতই ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে নির্বাচিত প্রিজাইজিং অফিসার, পোলিং অফিসার, ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ নির্বাচনের সকল আয়োজনের মধ্য দিয়ে প্রতিটি স্কুলে ১ বছরের জন্য৭ জন কাউন্সিলর নির্বাচন করা হয়।
অপরদিকে তাইতং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা ৫ম শ্রেণির ছাত্রী জানান,এ নির্বাচনের মধ্য দিয়ে আমরা জানতে পারছি কিভাবে একটি ভোটগ্রহণ করতে হয়, গোপন কক্ষে কিভাবে ভোট দিতে হয়, ভোট গননা করতে হয়, আঙ্গুলে অমোচনীয় কালী দিতে হয়, আইন-শৃংখলা নিয়ন্ত্রণে রাখতেহয়। নির্বাচিত এ সকল প্রতিনিধি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের প্রতিনিধি হিসেবে তাদের সুবিধা-অসুবিধা নিয়ে শিক্ষক মণ্ডলীর সাথে কথা বলতে পারবে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাজুরুল ইসলাম জানান, উপজেলার প্রতিটি বিদ্যালয়ে একযোগে এ নির্বাচন সম্পন্ন হচ্ছে। তবে পাথরবন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিদিষ্ট তারিখের পূর্বে সিলেকসনের মাধ্যমে ষ্টুডেন্ট নির্বাচন করা হয়ছে বলে শিক্ষা অফিসার জানান। সেটা নিয়মবহির্রভুত। ফলে শিশুদের মধ্যে ছোটবেলা থেকেই গণতন্ত্রের চর্চা করা সম্ভব হচ্ছে। নেতৃত্বের বিকাশ ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা শিশুর মনে ইতিবাচক প্রভাব পড়বে। তাদের মধ্যে পরস্পরের প্রতি সম্মানবোধ,অন্যের মতকে গুরুত্ব দেয়াসহ নেতৃত্বের বিকাশ ঘটবে।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited