নুরুল কবির | ০৮:০৯ পিএম, ২০২২-০৬-০৪
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য আব্দুর রশিদের উপর অতর্কিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্র জানায়- শুক্রবার বাইশারী ইউনিয়নের পেঠান আলী পাড়া জামে মসজিদের নিয়ন্ত্রণাধীন পুকুরে মাছের পোণা অবমুক্ত করা হচ্ছিল। এমন সময় হঠাৎ অত্র মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক আব্দুর রশিদের উপর হামলা চালায় কুখ্যাত ডাকাত সাহাব উদ্দিনের ভাই মো. রফিক ও মোটর সাইকেল চোর সিন্ডিকেটের প্রধান এবং বহু মামলার আসামি আজিজুল হক (পুতিয়া)। হামলাকারীদের দাবি ওই পুকুরটি তাঁদের।
হামলায় আহত আব্দুর রশিদ বর্তমানে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। তিনি এ ঘটনার ন্যায় বিচার কামনা করছেন।
এ প্রসঙ্গে বাইশারী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলম বলেন-পুকুরটি সরকারি। দীর্ঘ ৪৫ বছর ধরে পুকুরটি মজসিদ কর্তৃপক্ষ এবং মুসল্লিরা ব্যবহার করে আসছে।
এ ব্যাপারে পরিষদেরও একটি রায় রয়েছে।
এদিকে এ ঘটনার পর আহত সহকর্মী আব্দুর রশিদকে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখতে যান নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নেতৃবৃন্দ। তাঁরা ঘটনায় দোষী ব্যক্তিদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) টান্টু সাহা ঘটনা তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিবেন বলে জানান।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited