নিজস্ব প্রতিবেদক | ০৯:৫২ পিএম, ২০২২-০৬-০৪
খাগড়াছড়িতে হঠাৎ উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক পরিবেশ। বিএনপির সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়ার বাড়ি বৈঠকে হামলা চালিয়ে বাড়ি ও গাড়ী ভাংচুরসহ দুটি মোটরসাইকেল ভাংচুরসহ অগ্নিসংযোগের পাল্টা অভিযোগ করেছে খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারন সম্পাদক এমএন আবছার। শনিবার (৪ জুন ২০২২) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
তবে হামলার অভিযোগ অস্বীকার করে আওয়ামীলীগের পক্ষ থেকে পাল্টা বিএনপি কর্তৃক আওয়ামীলীগের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ করেছে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী। তিনি জানান, বিক্ষোভ মিছিল চলাকালে ভাঙ্গাব্রীজ পৌঁছলে ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা মিছিলে হামলা চালায়।
তিনি আরো বলেন, পাল্টা জবাবে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা প্রতিরোধ করলে এ সময় সংঘর্ষ বাঁধে। বিএনপি নেতাকর্মীদের হামলায় ছাত্রলীগ-যুবলীগের ১০ নেতাকর্মী আহত হয় বলে তিনি জানান। তবে ভাংচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগে ঘটনা বিএনপি নেতাকর্মীরা ঘটিয়ে আওয়ামীলীগকে দায়ী করছে বলে পাল্টা অভিযোগ করেন।
খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ^জিত রায় দাশ জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিসহ দেশব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাসের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশে বিএনপি ও ছাত্রদল,যুবদল হামলা করে। এতে অসংখ্য নেতাকর্মী আহত হয়। এ ঘটনায় পরিবেশ উতপ্ত হয়ে উঠে বলে তিনি অভিযোগ করে।
প্রত্যক্ষদর্শী সূত্র স্থানীয়রা জানান, একদল যুবক কলাবাগানে বিএনপির সাবেক এমপি ওয়াদুদ ভূইয়ার বাড়ীতে মিছিল করে ঢুকে ওয়াদুদ ভূইয়ার বাড়ী ও ব্যাক্তিগত গাড়ী ভাংচুর করাসহ দুটি মোটরসাইকেল ভাংচুর,অগ্নিসংযোগ করে। এ সময় আশপাশের দোকানপাটের ক্ষয়-ক্ষতি হয় বলে জানান সূত্রটি।
খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারন সম্পাদক এমএন আবছার অভিযোগ করে বলেন, কোন কারন ছাড়াও আওয়ামীলীগ,ছাত্রলীগ-যুবলীগ উদ্দেশ্য প্রণোদিতভাবে ওয়াদুদ ভূইয়াকে হত্যার জন্য এই হামলা চালায়। এ সময় তারা ওয়াদুদ ভূইয়ার বাড়ি থাকা প্রাইভেট গাড়ী ভাংচুর,বাড়ী ভাংচুরসহ দুটি মোটরসাইকেল ভাংচুর এবং ১টি মোটরসাইকেলে আগুণ দিয়ে পুড়িয়ে দেয়। এ ঘটনার জন্য তিনি পুলিশ প্রশাসনের নীরবতাকে দায়ী করেন।
খাগড়াছড়ি সদর থানার ওসি মোহাম্মদ রশিদ জানান, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে তিনি লিখিত কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited