নিজস্ব প্রতিবেদক | ০৩:২০ পিএম, ২০২২-০৬-০৫
"একটাই পৃথিবী,প্রকৃতির ঐকতানে টেকসই জীবন" প্রতিপাদ্যে রাঙামাটিতে বিশ্বপরিবেশ দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে রোববার (০৫জুন) সকালে রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের নিজস্ব সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেছেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক এসএম ফেরদৌস ইসলাম,জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম,অতিরিক্ত পুলিশ সুপার মো. অহিদুর রহমান,বিভাগীয় বনকর্মকর্তা (উইএসএফ) আ.ন.ম আব্দুল ওয়াদুদ, বিভাগীয় বন কর্মকর্তা ছালে মোহাম্মদ শোয়েব খান, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবল,জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ্র, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তা বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক ও ছাত্র-ছাত্রী সহ রাঙামাটি বন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে মানব সভ্যতার অস্থিত্ব আজ হুমকির মুখে। সরকার ইতোমধ্যে জাতিসংঘের আওতায় জলবায়ু পরিবর্তন মোকাবিলার অংশ হিসেবে আপডেটেড ন্যাশনালিটি ডিটারমাইন্ড কনট্রিবিউশান (এনডিসি) এবং জাতীয় অভিযোজন পরিকল্পনা গ্রহণ করেছে।
এর আগে রাঙামাটি বন সংরক্ষক কার্যলযের সামনে থেকে এই উপলক্ষে একটি র্যালীটি বের হয়ে রাঙামাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি জেলা প্রশাসক কার্যলয়ের সামনে এসে শেষ হয়।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited