নিজস্ব প্রতিবেদক | ০৭:৫৪ পিএম, ২০২২-০৬-০৬
বান্দরবান পাবত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে অবৈধভাবে ইটভাটা গড়ে তোলা ও ব্যবসা পরিচালনা করার অপরাধে ৩টি ইটভাটা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার বান্দরবান জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর বান্দরবান কার্যালয়ের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন বান্দরবান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কায়েসুর রহমান। দুপুরে থেকে শুরু হয়ে এই অভিযান চলে সন্ধ্যা পর্যন্ত।
এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর বান্দরবান কার্যালয়ের সহকারী পরিচালক মো. ফখর উদ্দিন, জুনিয়র কেমিস্ট মো. আব্দুছ ছালামসহ র্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তারা।
অভিযানে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের কে আর ই ব্রিকস, ডি এসবি ব্রিকস, এস এইচ বি ব্রিকসকে সম্পূর্ণভাবে উচ্ছেদ করা হয়।
পরিবেশ অধিদপ্তর বান্দরবান কার্যালয়ের সহকারী পরিচালক মো.ফখর উদ্দিন জানান, হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং ১২০৪/২০২২ এর আদেশের প্রেক্ষিতে নিষিদ্ধ এলাকায় বিদ্যমান ইটভাটার বিরুদ্ধে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited