খাগড়াছড়ি প্রতিনিধি | ০৮:১৯ পিএম, ২০২২-০৬-০৬
খাগড়াছড়িতে আওয়ামীলীগের শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগ-যুবলীগের উপর “বিএনপি যুবদল ছাত্রদলের ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলা ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে খাগড়াছড়ি জেলা,সদর ও পৌর যুব লীগ।
সোমবার (৬ জুন ২০২২) সকাল ১১ টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের শাপলা চত্বর হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে বিক্ষোভ শেষ করে। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে নেতাকর্মীরা।
বক্তারা বলেন, বিশৃঙ্খলার চেষ্টা করা হলেই প্রতিরোধ করা হবে। জনগণের জান মালের নিরাপত্তা দেওয়াসহ কোন ধরনের সহিংতার উদ্দেশ্য অবরোধ মানা হবে না বলে নেতাকর্মীরা হুশিয়ারী জানান। এ সময় দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য বিএনপি ষড়যন্ত্র করছে বলে উল্লেখ করে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান নেতারা।
বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, মংক্যচিং চৌধুরী,নূর হোসেন চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম,পার্থ ত্রিপুরা জুয়েল, দপ্তর সম্পাদক চন্দন কুমার দে, উপ দপ্তর সম্পাদক নুরুল আজম,আওয়ামীলীগ নেতা ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য এড. আশুতোষ চাকমা,খোকনেশ^র ত্রিপুরা,নিলোৎপল খীসা,সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সঞ্জীব ত্রিপুরা, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় দাস, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিমল দেবনাথ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে এম ইসমাইল হোসেন, সাবেক ছাত্রনেতা টিকো চাকমাসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেয়।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited