বান্দরবান প্রতিনিধি | ০১:৫০ এএম, ২০২২-০৬-০৯
বান্দরবানে বেড়াতে এসে একটি রিসোর্টে নারী পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই নারীর দুই বন্ধুকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারী পর্যটকের মৃত্যু হয়।
মঙ্গলবার রাতে বান্দরবান শহরের কাছে রেইছা এলাকার গ্রীন পিক রিসোর্টে ওই নারী পর্যটক অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। ওই নারী পর্যটকের নাম জারা হক (২২)। তিনি ঢাকার গুলশান সাইদ নগরের মো: আলমের মেয়ে। আটকরা হলেন ফেনী সদরের পশ্চিম উকিল পাড়ার ফিরোজ ইফতেখারের ছেলে মো: নিহাল (২২) ও ফেনী সদরের ৯ নম্বর ওয়াডের আমির হোসেনের ছেলে মো: আসিফ হোসেন (২৩)।
পুলিশ জানায়, মঙ্গলবার দুই বন্ধুসহ ওই নারী পর্যটক বান্দরবানের রেইছা এলাকার গ্রীন পিক রিসোর্টে বেড়াতে আসেন। একটি রুম ভাড়া করেন। রাতে তার শ্বাসকষ্ট শুরু হলে তাকে শহরের স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। কিন্তু সেখানে অবস্থার অবনতি হলে তাকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বুধবার দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই নারী পর্যটকের মৃত্যু হয়। পুলিশ ওই নারী পর্যটকের দুই বন্ধুকে আটক করে থানায় রেখেছে।
গ্রীনপিক রিসোটের এক কর্মকর্তা বলেছেন, রিসোর্টে মঙ্গলবার রাতে অতিরিক্ত মদপানের কারণে শ্বাসকষ্ট বেড়ে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে চিকিৎসার জন্য হিলভিউ হসপিটালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে বান্দরবান সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে দুপুরে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার সদর (সার্কেল) মো. রেজা সরোয়ার বলেন, নারী পর্যটকের মৃত্যুর ঘটনায় তার সঙ্গী দুই যুবককে আটক করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। তিনি আরও বলেন, মৃত ওই নারী পর্যটক ও আটকদের পরিবারের সদস্যদের জানানো হয়েছে। তারা বান্দরবানে আসলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited