বান্দরবান | ০৯:২৮ পিএম, ২০২২-০৬-০৯
॥ বান্দরবান প্রতিনিধি ॥
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে অপুষ্টি জনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টি জনিত শিশু মৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে বান্দরবানে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার (৯ জুন) সকালে বান্দরবান স্বাস্থ্য বিভাগের উদ্যোগে সিভিল সার্জন সভা কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডা: নিহার রঞ্জন নন্দি উপস্থিত সাংবাদিকদের ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন জেলার ৭ উপজেলার বিভিন্ন গ্রামে সফলভাবে সম্পন্ন করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এসময় তিনি জানান, আগামী ১২-১৫ জুন অনুষ্ঠিতব্য ক্যাম্পেইনে ৬-১১ মাস বয়সী ১১ হাজার ৬০৫ এবং ১২-৫৯ মাস বয়সী ৬৪ হাজার ৩৪০ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর আওতায় আনার টার্গেট নেওয়া হয়েছে।
কর্মশালায় অন্যান্যদের মধ্যে প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হক, আবাসিক মেডিকেল অফিসার ডা: আলমগীর, ডা: ফারজানাসহ সিভিল সার্জন দপ্তরের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited