বাঘাইছড়ি প্রতিনিধি | ০১:০৫ পিএম, ২০২২-০৬-১০
॥ বাঘাইছড়ি প্রতিনিধি ॥
রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনী প্রচারনায় প্রতিপক্ষ প্রার্থীর দুই কর্মীকে মারধর ও মাইক ভাংচুর করায় ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ইউছুপ নবীর তিন সমর্থককে ৫০ হাজার টাকা করে দেড় লাখ টাকা জরিমানা আদায় করেছে নির্বাচন কমিশনের ভ্রাম্যমান আদালত। ৯ জুন বৃহস্পতিবার সন্ধ্যা ৭ ঘটিকায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইনুল ইসলাম খান এই জরিমানা আদায় করেন । বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
কাউন্সিলর প্রার্থী ইউছুপ নবীর সাথে কথা বলে জানাযায় পূর্ব নির্ধারিত উঠান বৈঠকের পাশে উচ্চ শব্দে মাইকিং করা নিয়ে কথা-কাটাকাটি হয় পরে ঘটনা স্থল থেকে সরে গিয়ে কাউন্সিলর পার্থী নুর উদ্দিনের দুই কর্মী মারধর ও প্রচার মাইক ভাংচুর করার অভিযোগ দিয়েছে । পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত হয়ে অভিযুক্ত তিনজন আলাউদ্দিন মনি, এরশাদ ও লুৎফর রহমান রাজীবকে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করার দায়ে তিন জনকে ৫০ হাজার টাকা করে দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
২২.৮ বর্গমাইলের এই পৌর নির্বাচন আগামী ১৫ই জুন প্রথম বারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এ অনুষ্ঠিত হবে। এতে মেয়র পদে ০২ সাধারণ কাউন্সিলর পদে ২১ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ০৮ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন পৌরসভায় মোট ভোটার ১১,১৭১ জন, এর মধ্যে পুরুষ ৫৮২০ ভোটার , নারী ভোটার ৫৩৫১ জন।
সাধারণ ওয়ার্ড সংখ্যা ৯টি, সংরক্ষিত মহিলা ওয়ার্ড সংখ্যা ৩ টি। পার্থীদের পচারনায় এখন ব্যাস্থ সময় পার করছেন পৌরবাসী। নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ বিজিবির পাশাপাশি মাঠে থাকবে ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited