বান্দরবান | ০৭:৫৩ পিএম, ২০২২-০৬-১২
॥ নিজস্ব প্রতিবেদক ॥
বান্দরবানের কুহালং ইউনিয়ন এর মিনঝিড়ি পাড়ার একটি বৌদ্ধ বিহার থেকে বিহারের অধ্যক্ষের ঝুলন্ত মৃতদেহ পাওয়া গেছে।
১২জুন (রবিবার) সকালে বিহারের সেবকরা অধ্যক্ষকে খাবার দিতে গেলে বিহারের সামনে ঝলুন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। এসময় আশেপাশের জনসাধারণ এগিয়ে আসে এবং পুলিশকে বিষয়টি সংবাদ দিলে বান্দরবান সদর থানার পুলিশের একটি টিম ঘটনাস্থলে রওনা দেয়।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায় ,মৃতদেহটি কুহালং ইউনিয়ন এর মিনঝিড়ি পাড়ার মিনিঝিড়ি বৌদ্ধ বিহার এর অধ্যক্ষ নন্দ বংশ মহাথের (৭৩) এর, আর তার বাড়ী বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায়।
বান্দরবানের কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংপু মারমা জানান, সকালে বৌদ্ধ বিহারের সামনে গলায় দড়ি দিয়ে ফাঁসরত অবস্থায় নন্দ বংশ মহাথের (৭৩) এর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী বিষয়টি আমাকে জানায় এবং আমি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম জানান,এক বৌদ্ধ ভিক্ষুর ঝুলন্ত মৃতদেহ এর সংবাদ পেয়েছি ,লাশ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তিনি আরো জানান,ঘটনার কারন অনুসন্ধানে পুলিশ কাজ করছে।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited